৩৩ বছরের কারাদণ্ড পেলের ছেলের, সাজা বহাল উচ্চতর আদালতে

পেলে
ব্রাসিলিয়া, ১৯ নভেম্বর: সময়টা ভালো যাচ্ছে না ফুটবল-সম্রাট পেলের। আর্থিক কেলেঙ্কারিতে তাঁর ছেলেকে জেলেই যেতে হচ্ছে আপাতত। শাস্তি মকুবের আর্জি জানিয়ে তিনি উচ্চতর আদালতে আপিল করলেও তা খারিজ হয়ে গিয়েছে।

চলতি বছরের গোড়ায় আর্থিক তছরুপের একটি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন পেলের ছেলে এদসন চোলবি দো নাসিমেন্তো বা এদিনহো। তদন্তে নেমে তাঁর সঙ্গে মাদক চোরাচালানকারীদের যোগসূত্র খুঁজে পায় পুলিশ। নির্দিষ্ট সময়ে এদিনহোর বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়। বিচারে ৩৩ বছরের সশ্রম কারাদণ্ড হয় তাঁর। এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেন তিনি। যতদিন এই আপিল মামলা চলছিল, ততদিন তিনি জামিনে মুক্ত ছিলেন। কিন্তু গতকাল আদালত আর্জি খারিজ করে দেয়। বিচারক সুজানা পেরেইরা বলেছেন, সুপ্রিম কোর্টে আপিল করতেই পারেন আসামি। কিন্তু যতদিন না সেই মামলার চূড়ান্ত ফয়সালা হচ্ছে, ততদিন এদিনহোকে জেলেই থাকতে হবে।

৪৪ বছরের এদিনহো ব্রাজিলের একজন নামি ফুটবলারও বটে। কিন্তু মাদক চোরাচালানে নাম জড়িয়ে যাওয়ায় এখন আর আগের মতো জনপ্রিয়তা নেই তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+