ঢাকায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের অভিযুক্তের
রাজশাহী থেকে ধরা পড়ার পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি হাতকাটা নাসিরুল্লার ৷ ভারতে তৈরি হাতবোমা গুলশন হামলার জন্য পাঠিয়েছিল সে ৷ ঢাকার এজলাসে এমনই স্বীকারোক্তি নব্য জেএমবির মিলিটারি শাখার প্রধানের
রাজশাহী থেকে ধরা পড়ার পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি হাতকাটা নাসিরুল্লার ৷ ভারতে তৈরি হাতবোমা গুলশন হামলার জন্য পাঠিয়েছিল সে ৷
রবিবার ঢাকা মহানগর হাকিম মহম্মদ আহসান হাবিবের এজলাসে এমনই স্বীকারোক্তি দিয়েছে নব্য জেএমবির মিলিটারি শাখার প্রধান ৷ একইসঙ্গে গুলশন হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে সে ৷

তবে হামলার দিন সে ঘটনাস্থলে ছিল না বলেই জানিয়েছে ৷ ২০১৬-র ১ জুলাই রাতে পাঁচ জঙ্গি ঢাকার গুলশন এলাকায় হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। এই হামলায় এক ভারতীয় সহ ২০ জনকে খুন করা হয় ৷ জঙ্গিদের হামলায় মৃত্যু হয় দুই পুলিশকর্তার ৷ ২ জুলাই সেনা অভিযানে পাঁচ জঙ্গিকে খতম করা হয় ৷

পশ্চিমবঙ্গে ঘাঁটি তৈরি করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর অভিযোগ উঠেছিল অন্যতম জঙ্গি নেতা হাতকাটা নাসিরুল্লা ওরফে সোহেল মাহফুজের বিরুদ্ধে ৷ একসময় সে জেএমবি(জামাত উল মুজাহিদিন বাংলাদেশ)-র ভারতীয় শাখার প্রধান ছিল ৷ পরে নব্য জেএমবির মিলিটারি শাখার প্রধান হয় ৷ ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কান্ডের তদন্তে নেমে হাতকাটা নাসিরুল্লার কথা জানিয়েছিল ৷ তার মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করা হয় ৷ সম্প্রতি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে নাসিরুল্লাকে গ্রেফতার করা হয়৷
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications