ধর্মীয় স্বাধীনতাকে পায়ের তলায় পিষে মারছে মোদী সরকার , নবী কাণ্ডে মন্তব্য পাক প্রধানমন্ত্রীর
ওমান , কাতার , ইরান আগেই নবী কাণ্ড নিয়ে ভারতের নিন্দা করেছে। ওআইসি আবার এ নিয়ে রাষ্ট্রসংঘকে ব্যাবস্থা নিতে বলেছে। এসবের মাঝে এবার পাকিস্তানও ভারতের নিন্দা করল। ওমান , কাতার , ইরান এই দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ভালোই। এবার তাঁরা যদি এই ঘটনা নিয়ে বিরুপ মন্তব্য করে , ভারতের জিনিস বয়কটের ডাক দেয় তখন পাকিস্তান যে ভারতের বিপক্ষে এত দেরীতে সরব হল সেটাই অবাক করা বিষয়।

আসলে নানা সমস্যায় জর্জরিত পাকিস্তান। সে সব জিনিস সামলাতে গিয়ে বিজেপির নবী কীর্তি সম্ভবত ভুলে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি রবিবার ভারতের বিরুদ্ধে এই নবী কীর্তি নিয়ে মুখ খুলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রবিবার নবী মহম্মদের বিরুদ্ধে বিজেপি নেতার মন্তব্যের নিন্দা করেছেন এবং বলেছেন নরেন্দ্র মোদী সরকার ধর্মীয় স্বাধীনতাকে পায়ের তলায় পিষে মারছে। ভারতের কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকার মুসলমানদের উপর নিপীড়ন করছে বলে অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী।
শরীফ টুইট করেছেন, "আমাদের প্রিয় নবী সম্পর্কে ভারতের বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানাই।
বর্তমান ভারত সরকার ধর্মীয় স্বাধীনতা এবং বিশেষত মুসলমানদের অধিকারকে পায়ের তলায় পিষে মারছে। সারা বিশ্বের এটা দেখা উচিত এবং ভারতকে তিরস্কার করা উচিত।"
তিনি আরেকটি টুইটে বলেন, "নবীর এর প্রতি আমাদের প্রচুর শ্রদ্ধা রয়েছে । সকল মুসলমান তাদের নবী এর ভালোবাসা ও সম্মানের জন্য তাদের জীবন উৎসর্গ করতে পারে।" পাকিস্তানের বিদেশ দফতরও এই বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যকে রিটুইট করেছে। পাকিস্তান ছাড়াও কাতার, ইরান এবং কুয়েত ভারতের রাষ্ট্রদূতদের তলব করেছে। উপসাগরীয় দেশগুলি নবী মহম্মদের বিরুদ্ধে বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে নিন্দা করেছে।
শর্মার ওই মন্তব্য, প্রায় ১০ দিন আগে একটি টিভি বিতর্কে করেছিল এবং তবে জিন্দালের ডিলিট করে ফেলা টুইট একটি বিতর্কের জন্ম দেয়। এর পরে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শর্মাকে বরখাস্ত করে এবং নবীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য তার দিল্লির মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করে।
রবিবারের ওই মন্তব্যের বিরুদ্ধে মুসলিম গোষ্ঠীগুলি প্রতিবাদ শুরু করে। গেরুয়া পার্টি সংখ্যালঘুদের রাগ কমনোর লক্ষ্যে একটি বিবৃতি জারি করে বলে যে তাঁরা সমস্ত ধর্মকে সম্মান করে এবং যে কোনও ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননার তীব্র নিন্দা করে। সাসপেনশনের পর, শর্মা টুইটারে গিয়ে তার বক্তব্য প্রত্যাহার করে নেন এবং বলেছিলেন যে "কারও ধর্মীয় আবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।"












Click it and Unblock the Notifications