Bangladesh: বাংলাদেশে সঙ্কটে হিন্দু, সুরক্ষা চেয়ে চট্টগ্রামে মিছিল করে দেশদ্রোহে অভিযুক্ত ১৮ জন!

Bangladesh: বাংলাদেশে হিন্দু নির্যাতন (attack on hindus) অব্যাহত। হিন্দুদের ঘরবাড়ি, মন্দির ভাঙচুরের পর এবার ১৮ জন হিন্দুর বিরুদ্ধে দেশদ্রোহিতার (Sedition) মামলা। চট্টগ্রামে গেরুয়া পতাকা উত্তোলন করায় দেশদ্রোহের মামলা করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও সূত্রের খবর।

আট দফা দাবিতে ২৫ অক্টোবর চট্টগ্রামের (Chattogram) রাস্তায় মিছিল বের করে হিন্দু সংগঠনগুলি। সেখান থেকেই হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা, নির্যাতন রুখতে পৃথক ট্রাইব্যুনাল ও সংখ্যালঘুদের সুরক্ষা আইন আনার দাবি তোলা হয়। বিশাল প্রতিবাদ মিছিল বের হয় চট্টগ্রামে। যোগ দেন সাধারণ হিন্দু নাগরিকরাও।

HINDU

ওই মিছিল থেকে গেরুয়া পতাকা (Saffron Flag) উত্তোলন করায় ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের বিশেষজ্ঞ মহলের একাংশের মত, দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মদত না থাকলে শান্তিপূর্ণ মিছিলে এতজন হিন্দুর বিরুদ্ধে সরাসরি দেশদ্রোহিতার মামলা করা যায় না। পুলিশের পক্ষে একা এত বড় পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলেও মত ওয়াকিবহাল মহলের।

অন্যদিকে, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দীপাবলির শুভেচ্ছা জানান ট্রাম্প। একইসঙ্গে হিন্দুদের সুরক্ষার (Protection of Hindus) ব্যাপারেও সরব হন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, "শেখ হাসিনার (Sheikh Hasina) অনুপস্থিতিতে নতুন বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের কঠোর নিন্দা জানাই। আমার নজরে থাকলে এইসব কোনওদিনও হত না।" পাশাপাশি আমেরিকাতেও হিন্দুদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তাদের নিরাপত্তার স্বার্থে লড়াই পর্যন্ত করতে পারেন বলে জানান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+