Bangladesh: খেলা ঘুরছে বাংলাদেশে! হাসিনাকে ফেরাতে গোপন বৈঠক, ভিডিও সামনে আসতেই ঘুম উড়েছে ইউনূসের

Bangladesh: বাংলাদেশের মাটিতে খেলা ঘুরছে! ফের একবার সে দেশের মসনদে ফিরবেন শেখ হাসিনা। গত কয়েকদিন আগেই ঢাকা মেট্রোর ডিসপ্লে বোর্ডে ক্ষমতায় ফের আওয়ামি লিগ ফিরবে বলে রহস্যজনক একটি বার্তা ফুটে ওঠে। যা নিয়ে ফের একবার তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আর এর মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে বসে শপথ পাঠ করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

আর এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা ঘিরে নতুন করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এমনকি জামাত এবং খালেদা জিয়ার মতো পাকিস্তানপন্থী নেতাদের কাছে যা আতঙ্কের কারণ হয়ে উঠছে বলেও দাবি। শুধু ভিডিও নয়, হাসিনা ফেরানোর দাবিতে বেলুনও ওড়ানো হয়েছে বলেও সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা আরও আশঙ্কার কালো মেঘ তৈরি করেছে।

Bangladesh

তবে কে বা কারা এই ভিডিও এবং বেলুন ওড়ালো তা স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে খোঁজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় ২ মিনিট ১০ সেকেন্ডের। যেখানে দেখা যাচ্ছে, বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী একত্রিত হয়েছেন। তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা যাচ্ছে। আর সেই ব্যানারে লেখা, 'শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো'। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল।

ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের শপথ পাঠে বলতে শোনা যাচ্ছে, ''গৌরবময় মহান বিজয় দিবস ২০২৪। চারিদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদি কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ছারখার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগে বাধ্য করা হয়েছে''। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে হাসিনাকে বাংলাদেশে যাতে ফের আনা যায় সেই বার্তাও ভাইরাল হওয়া ভিডিও'তে শোনা যাচ্ছে।

আর এই ভিডিও কার্যত ঘুম উড়িয়ে দিয়েছে ইউনূসের। এই বিষয়ে স্থানীয় এক পুলিশ শীর্ষ আধিকারিক জানিয়েছেন, খুবই গোপনে এই ভিডিও করা হয়েছে। তিন থেকে চারজন মিলে বেলুনও উড়িয়েছে। ভিডিওটি দেখেছি। কিন্তু কোথায় তা করা হয়েছে তা স্পষ্ট নয় বলে দাবি স্থানীয় পুলিশের। তবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেই খবর।

বলে রাখা প্রয়োজন, কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। এরপর ধীরে ধীরে বদলে যায় বাংলাদেশের পরিস্থিতি। প্রবল চাপে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। বর্তমানে ভারতের আশ্রয়ে আছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+