এখনই শেষ নয়! ভারতকে সহ্য করতে হতে পারে করোনার বড়সড় দ্বিতীয় স্রোত, জানাচ্ছে রিপোর্ট

আতঙ্কে গোটা দেশ, গোটা বিশ্ব। নিত্যদিনের চেনা জীবন রাতারাতি স্তব্ধ করে দিয়েছে একটি ভাইরাস। ভাইরাসের প্রবল দংশনে স্বাভাবিকতা হারিয়েছে দুনিয়ার বিভিন্ন কোণ। এদিকে, বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশের তালিকায় ক্রমেই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। এমন পরিস্থিতিতে করোনার আরও এক বড়সড় দ্বিতীয় স্রোত আসতে চলেছে ভারতে।

 ভারত নিয়ে বার্তা

ভারত নিয়ে বার্তা

জাপানের ফিনান্সিয়াল রিসার্চ সংস্থা নমুরা জানিয়েছে, ভারত এখন যা দেখছে , তা থেকে সুস্থ হয়ে উঠতে পারলেও, এরপর আরও এক দ্বিতীয় স্রোত ভারতকে সহ্য করতে হতে পারে। আর সেই দিন খুব একটা দেরিতে নেই।

 ১৫ টি দেশ ও কিছু তথ্য

১৫ টি দেশ ও কিছু তথ্য

নমুরা বলছে, বিশ্বের ১৫ টি দেশ সেই তালিকায় রয়েছে, যেখানে লকডাউন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই করোনা ধীরে ধীরে আঁচড় কামড়ের পরিমাণ বাড়াচ্ছে। আর ভারত সেই তালিকায় রয়েছে।

 ভারত কোন পর্যায়ে রয়েছে?

ভারত কোন পর্যায়ে রয়েছে?

নমুরা, এই ১৫ টি দেশের মধ্যে ৩ টি বড় ভাগ করেছে। এই তিনটি ভাগকে, 'অন ট্র্যাক', 'ওয়ার্নিং সাইনস',' ডেঞ্জার জোন' নাম দেওয়া হয়েছে।আর 'ডেঞ্জার জোন' এর মধ্যেই রয়েছে ভারত। ভারত ছাড়াও তালিকায় রয়েছে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, চিলের মতো দেশ। এই দেশগুলিতেই করোনার দ্বিতীয় স্রোত আসবে বলে মনে করা হচ্ছে।

 লকডাউন কমলে দুটি পরিস্থিতি উঠে আসতে পারে!

লকডাউন কমলে দুটি পরিস্থিতি উঠে আসতে পারে!

জানা গিয়েছে, লকডাউন কমলে দুটি পরিস্থিতি উঠে আসতে পারে, একটি হচ্ছে, ব্যবসায়িক ও আর্থিক ক্ষেত্র খুলতে পারে। আর অন্যটি হল করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রবল সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দেশকে সতর্ক থেকে আগামীর নীতি নির্ধারণের বার্তা দিয়েছে নমুরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+