উহানে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ, নতুন করে বাড়ছে আতঙ্ক
উহানে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ, নতুন করে বাড়ছে আতঙ্ক
উহানে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ শুরু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এতে উদ্বেগ বেড়েছে গবেষকদের। করোনা কি ঘুরে সংক্রমণ শুরু করল? নতুন আক্রান্তদের অধিকাংশই উহানের। যেখানে প্রথম করোনা সংক্রমণ শুরু হয়েছিল। উহানে করোনা সংক্রমণে নতুন করে সাত জনের মৃত্যু হয়েছে।

নতুন করে সংক্রমণ
করোনা সংক্রমণ নতুন করে ছড়াতে শুরু করেছে উহানে। নতুন করে সংক্রামিত হয়েছেন ৭৮ জন। তাঁদের মধ্যে অধিকাংশই উহানের বাসিন্দা। মারা গিয়েছেন সাত জন। এতেই নতুন করে ঘুম উড়েছে গবেষকদের। নতুন করে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তাঁরা।

লকডাউন তুলতে চলেছে চিন
এদিকে করোনা সংক্রমণে কমেছে দাবি করে উহান এবং বেজিং থেকে লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিং। পরিস্থিতি যদি আবার পুরনো জায়গায় ফিরে যায় তাহলে নতুন করে সংকট তৈরি হবে দেশে। এই মুহূর্তে লকডাউন তোলা কতটা নিরাপদ হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

নতুন ভাইরাসের হানা
এদিকে আবার উহানের এক ব্যক্তির মৃত্যু হয়েছে আরেকটি নতুন ভাইরাসে। উহান থেকে চার্টার্ড বাসে নিজের কর্মক্ষেত্র সানডং প্রদেশে কর্মস্থলে ফিরছিলেন তিনি। তারপরেই মারা যান ওই ব্যক্তি। সেই বাসে যাঁরা ছিলেন তাঁদেরও পরীক্ষা করা হচ্ছে। এই ভাইরাস কতটা সংক্রামিত সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications