গোপনে পরমাণু অস্ত্র নিয়ে কি নয়া প্রস্তুতিতে চিন? চাঞ্চল্যকর রিপোর্টে উদ্বেগ বাড়ছে আমেরিকার
গোপনে পরমাণু অস্ত্র নিয়ে কি নয়া প্রস্তুতিতে চিন? চাঞ্চল্যকর রিপোর্টে উদ্বেগ বাড়ছে আমেরিকার
চিনের সঙ্গে লাদাখ ইস্যুতে গত বছর থেকেই কার্যত তলানিতে ভারতের সম্পর্ক। এদিকে, ২০২০ সালের ৫ মে লাদাখ সীমান্তে চিনের আগ্রাসনের মোক্ষম জবাব দিয়ে দিল্লি কার্যত হাওয়া বুঝিয়ে দেয় বেজিংকে! এদিকে শক্তিধর রাষ্ট্রের নিজস্ব প্রতিযোগিতায় চিন বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতও বে শ পরিচিত কূটনৈতিক দিক। সেই জায়গা থেকে এবার চিনের অন্দরে কিছু গতিবিধি নিয়ে উদ্বেগে রয়েছে আমেরিকা।

চিনের অন্দরে গোপনে কী নির্মাণ চলছে?
সিএনএন এর এক সাম্প্রতিক রিপোর্টে এক স্যাটেলাইট চিত্র তুলে ধরা হয়েছে। তাতে দেখা গিয়েছে, দেশের পশ্চিমপ্রান্তে ১১০ টি মিসাইল সাইলো চিন তৈরি করছে। সিএনএন এর তরফে প্রকাশিত এই রিপোর্টে 'ফেডারেশন অফ আমেরিকান সায়ান্সটিস্ট' এর রিপোর্ট উদ্ধৃত করে এই তথ্য তুলে ধরা হয়। মূলত, ভূগর্ভস্থ গম্বুজাকার এক নির্মাণের মধ্যে মিসাইল উৎক্ষেপণের পদ্ধতিকে সাহায্য করে এই 'সাইলো'গুলি। আর সেই সাইলো নির্মাণ ঘিরেই চড়ছে উদ্বেগের পারদ।

গোপনে কোনও আঁতাতে রয়েছে চিন?
এদিকে, চিনের অন্দরে এমন পর পর মিসাইলো 'সাইলো' তৈরি ঘিরে রীতিমতো শঙ্কায় বাইডেন প্রশাসন। সিএনএনএর রিপোর্ট বলছে , চিনে দ্বিতীয় পরমাণু সাইলো তৈরির ছবি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। ঘটনা ঘিরে রীতিমতো উদ্বেগে বাইডেন প্রশাসনের গোয়েন্দারা।

পর পর জায়গায় সাইলো
এর আগে , চিনের গানসু প্রদেশে এমন পরমাণু মিসাইল সাইলো তৈরির ঘটনা দেখা যায়। সেই ঘটনা এক বছর আগের। এরপর এই বছরের মার্চ মাস থেকে জিনজিয়াংয়ের হামি প্রদেশে মিসাইলের সাইলো দেখা গিয়েছে।

নজর রাখছে বাইডেন প্রশাসন
এদিকে, মিসাইল সাইলো নিয়ে প্রথমেই গানসু প্রদেশের অন্দরের খবরে নড়ে চড়ে বসে বাইজডেন প্রশসান। এক রিপোর্টে এই বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে। এর আগে ঠান্ডা যুদ্ধে সময় রাশিয়া ও আমেরিকা এমন মিসাইল সাইলো তৈরি করেছিল। এরপর চিনের এই নয়া গতিবিধি বিশ্বকে উদ্বেগে রাখছে।












Click it and Unblock the Notifications