আমেরিকার হানায় আফগানিস্তানে বড় ধাক্কা আল কায়দার
আমেরিকার বিমান হানায় মৃত উপমহাদেশের আল কায়দায় দ্বিতীয় শীর্ষ ব্যক্তিত্ব। মৃতের নাম ওমর বিন খেতাব। আফগানিস্তানের গোয়েন্দা বাহিনী এবং আমেরিকার বাহিনীর মিলিত হানায় মারা গিয়েছে ওই জঙ্গি নেতা।
আমেরিকার বিমান হানায় মৃত উপমহাদেশের আল কায়দায় দ্বিতীয় শীর্ষ ব্যক্তিত্ব। মৃতের নাম ওমর বিন খেতাব। আফগানিস্তানের গোয়েন্দা বাহিনী এবং আমেরিকার বাহিনীর মিলিত হানায় মারা গিয়েছে ওই জঙ্গি নেতা।

২০০১ সাল থেকেই ওমর বিন খেতাব আফগানিস্তানের আল কায়দার সব থেকে বড় নেতা ছিলেন বলে জানিয়েছে আফগানিস্তানের ন্যাশনাল ডায়রেক্টরেট অফ সিকিউরিটি। ভারী অস্ত্র চালনা এবং বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিল খেতাব। ন্যাটো সূত্রে জানা গিয়েছে, তালিবান জঙ্গিদের রাতে হামলার প্রশিক্ষণ দিয়েছিল এই খেতাব।
আফগানিস্তানের গজনি প্রদেশের গিলান জেলায় মৃত্যু হয়েছে বছর চল্লিশের খেতাবের। পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দা ছিল এই জঙ্গি নেতা।
জঙ্গি নেতার মৃত্যুতে উপমহাদেশে বড় ধাক্কা খেল আলকায়দা। ২০১৪ সালে ভারতে তাদের শাখা খোলার কথা জানিয়েছিল আল কায়দা। সম্প্রতি কাশ্মীরেও তাদের উপস্থিতির দাবি করেছে নিষিদ্ধ এই সংগঠন।

Click it and Unblock the Notifications