কী হয়েছিল এমএইচ ৩৭০ এর? থামল অনুসন্ধান, রহস্য থেকেই গেল
খুঁজে পাওয়া গেল না ভারত মহাসাগরে দুর্ঘটনাগ্রস্ত মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ ৩৭০ কে। বিমানটির অনুসন্ধানের কাজ অবশেষে নিরাশাজনকভাবেই বন্ধ করে দেওয়া হল।
সিডনি, ১৭ জানুয়ারি : খুঁজে পাওয়া গেল না ভারত মহাসাগরে দুর্ঘটনাগ্রস্ত মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ ৩৭০ কে। বিমানটির অনুসন্ধান কাজ অবশেষে নিরাশাজনক ভাবেই বন্ধ করে দেওয়া হল। দুর্ঘটনার পর থেকেই গত তিন বছর ধরে চলছিল বিমানটিকে খুঁজে বার করার কাজ। কিন্তু খানিকটা অদ্ভুতভাবে দুর্ঘটনায় ভেঙে পড়া বিমানটির কোনও সন্ধান মিলল না। এবং আচমকা অনুসন্ধান থামিয়ে দেওয়া হল।
এদিকে অনুসন্ধান বন্ধ হওয়ায় হতাশ নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবার। বিষয়টিকে তারা দায়িত্বজ্ঞানহীতনতার নামান্তর বলে দেখছেন
২০১৪ সালের ৮ মার্চে বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই আশা নিরাশার মধ্যেই চলতে থাকে অনুসন্ধান কাজ। অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি কোয়ার্ডিনেশনের সাহায্যে প্রত্যন্ত এলাকায় চলে বিমানের খোঁজ। পরবর্তীকালে মাদাগাস্কারের কাছে বিমানের একটি উইং ফ্ল্যাপ পাওয়া গেলেও তথ্য প্রমাণ নিয়ে বিস্তর জলঘোলা হয়। গোটা অনুসন্ধান পর্বে খরচ হয়েছে প্রায় ১৬০ মিলিয়ন মার্কিন ডলার।

অনুসন্ধানের কাজে সমস্ত রকমের প্রযুক্তিই ব্যবহার করা হয়েছিল। বাদ যায়নি কোনও রকমের কসরতই। উদ্ধারকারী দল সমুদ্রের প্রায় ১ লক্ষ ২০ হাজার স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে এই সার্চ অপারেশন চালিয়েছে।
এখন পর্যন্ত যে সমস্ত তথ্য হাতে এসেছে, তাতে দেখা গিয়েছে বিমানটি সমুদ্রের নির্দিষ্ট একটি ২৫,০০০ স্কোয়ার কিলোমিটারের মতো জায়গায় গিয়ে পড়েছে। সেসময়ে জলের তরঙ্গ নিরীক্ষণে এই তথ্য উঠে এসেছে। তবে তথ্য খুব একটা স্পষ্ট না হওয়ায় অস্ট্রেলিয়া সরকার এর উপর নির্ভর করে সার্চ অপরেশন করতে সমর্থ হয়নি। তবে গোটা বিষয়ে যে রহস্য রয়েই গেল, তা স্পষ্ট। বিমানের নিখোর্জ হওয়ার কারণ আগামিদিনে জানা যায় কিনা সেটাই এখন দেখার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications