Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাঁকড়াবিছের হামলায় হাসপাতালে ভর্তি ৫০০-রও বেশি মানুষ! ভয়ঙ্কর আতঙ্কে ঘর বন্দি মানুষ

আতঙ্কের শেষ নেই! কাঁকড়াবিছের হামলার আশঙ্কাতে ভুগছে গোটা একটা শহর। বিশ্বাস না হলে এটাই সত্যি। ইজিপ্টের (Egypt) আসওয়ান (Aswan) শহর জুড়ে এখন তীব্র আতঙ্ক। কার্যত ঘুম ছুটেছে সেখানকার মানুষের। গত কয়েকদিন আগেই ওই শহরের উপর দিয়

আতঙ্কের শেষ নেই! কাঁকড়াবিছের হামলার আশঙ্কাতে ভুগছে গোটা একটা শহর। বিশ্বাস না হলে এটাই সত্যি। ইজিপ্টের (Egypt) আসওয়ান (Aswan) শহর জুড়ে এখন তীব্র আতঙ্ক। কার্যত ঘুম ছুটেছে সেখানকার মানুষের। গত কয়েকদিন আগেই ওই শহরের উপর দিয়ে ভয়াবহ ঝড় বয়ে যায়।

শুধু তাই নয়, প্রবল বৃষ্টিও হয়। যা থেকে কোনও রকমে রক্ষা হয় সেখানকার মানুষের। কিন্তু এরপর সেখানে যা ঘটল তা কার্যত কল্পনার বাইরে। ভয়াবহ কাঁকড়াবিছের আক্রমণ শহরে। আর এই আক্রমণে এখনও পর্যন্ত ৫০০ জন আক্রান্ত।

মৃত্যুর আশঙ্কায় ভুগছে সাধারণ মানুষ

মৃত্যুর আশঙ্কায় ভুগছে সাধারণ মানুষ

ভয়াবহ কাঁকড়াবিছের আক্রমন। বিছের আক্রমনে বহু মানুষ অসুস্থ। শুধু তাই নয়, তিনজনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। আর এহেন মৃত্যুর কারণ ছড়িয়ে পড়তেই শহর জুড়ে আতঙ্ক। সাধারণ মানুষ মারন বিছের হাত থেকে বাঁচতে বিভিন্ন উপায় খুঁজছেন। জানা যাচ্ছে, প্রথম ব্যাপক ঝড় এবং আর এরপরেই হওয়া প্রবল বৃষ্টির পরেই জমির নিচ থেকে বেরিয়ে আসছে বড় বড় বিছে। শুধু তাই নয়, মারণ এই পোকা রাস্তা, বাড়ি থেকে বাজার সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, পর্যটন জায়গাগুলিকেও বাদ ছাড়ছে না। রাস্তায় বের হয় কিংবা বাড়িতে থাক, কপাল খারাপ থাকলে বিছের কামড় খেতে হচ্ছে মানুষকে।

 শহর জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে

শহর জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে

বিবিসিতে প্রকাশিত খবর অনুযায়ী, শহর জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত কাকড়াবিছের কামড়ে ৪০ জনেরও বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয়, ৩০০০ এর বেশি মানুষ হাসপাতালে চিকিতসার জন্যে গিয়েছে। তবে শহরে থেকে গ্রামীণ এলাকাতে সবথেকে বেশি দাপট দেখাচ্ছে কাকড়াবিছে। তবে শুধু এই বিছের আতঙ্ক নয়, গ্রামীণ এলাকাতে সাধারণ মানুষের একটা বড় আতঙ্ক সাপ। কারণ ইতিমধ্যে জমা জলে বহু মানুষকে সাপে কেটেছে।

হামলাতে বিপর্যস্ত একটা গোটা শহর।

হামলাতে বিপর্যস্ত একটা গোটা শহর।

কাকড়াবিছের হামলাতে বিপর্যস্ত একটা গোটা শহর। আতঙ্কে কার্যত ঘর থেকে বের হচ্ছেন মানুষ। বিভিন্ন পোকা মারার ওষুধকে ব্যবহার করে বিছের কামড়ের হাত থেকে বাচার চেষ্টা করছেন। যদিও ইতিমধ্যে সে শহরের প্রশাসনের তরফে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে কীটনাশক ছড়ানো হচ্ছে। বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে প্রশাসনের তরফে চরম ব্যবস্থা প্রশাসনের তরফে। তবে স্বাস্থ্য কেন্দ্রগুলির বাড়তি চাপ বেড়েছে। ক্রমশ রোগী আসতেই থাকছে।

অবাকই হচ্ছেন বিশেষজ্ঞরা

অবাকই হচ্ছেন বিশেষজ্ঞরা

ইজিপ্টে মাঝে মধ্যেই ঝড়-বৃষ্টি হয়। এমনকি ধুলো ঝড়েরও প্রভাব রয়েছে। কিন্তু এমন ঘটনা শোনা যায়নি। যা দেখে শুনে কার্যত অবাকই হচ্ছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+