মার্কিন রিপোর্টে ফাঁস গুপ্ত চিনা নথি! করোনা শুরুর কয়েক মাস আগেই 'অসুস্থ' উহানের বিজ্ঞানীরা
মার্কিন রিপোর্টে ফাঁস গুপ্ত চিনা নথি! করোনা শুরুর কয়েক মাস আগেই 'অসুস্থ' উহানের বিজ্ঞানীরা
মানব সৃষ্ট নাকি প্রকৃতির ফসল? করোনার জন্ম নিয়ে এহেন দ্বন্দ্বের মাঝেই সারা বিশ্বের দোষারোপের নিশানায় ছিল চিন। হু-র বিশেষ গবেষকদল প্রাথমিকভাবে চিনকে বেকসুর হিসেবে চিহ্নিত করলেও সাম্প্রতিক তথ্য পুনরায় উস্কে দিয়েছে বিতর্ক। অঙ্গার যোগ হয়েছে মার্কিন-চিন দ্বৈরথে। উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির (ডাব্লিউআইভি) তিন বিশেষজ্ঞ ২০১৯-র নভেম্বরেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে! করোনার শুরুর কয়েক মাস আগেই 'অসুস্থ' চৈনিক গবেষক সংক্রান্ত একরাশ তথ্য রবিবার সকলের সামনে হাজির করেছে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'!

তীব্র চাঞ্চল্য বিভিন্ন মহলে
করোনার জন্মস্থল ও মোকাবিলা সংক্রান্ত তথ্য পর্যালোচনার জন্য রবিবার বৈঠকের ডাক দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তার আগেই তথ্যের বিস্ফোরণ মার্কিন মুলুকে! সরাসরি এ প্রসঙ্গে কোনো মন্তব্য না করলেও এক মার্কিন নিরাপত্তা আধিকারিকের সাফ মন্তব্য, "করোনার জন্মের সঙ্গে জিনপিংয়ের দেশের সম্পর্ক কী! সে বিষয়ে অন্বেষণ চালিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।" সকল রকমের রাজনৈতিক অভিসন্ধি ও কূটনৈতিক কৌশলের উর্দ্ধে গিয়ে যে তদন্ত চালাচ্ছে হু, তাও জানান তিনি।

চিনের অভিসন্ধি সম্পর্কে কি মত আমেকিকার
আমেরিকা, ব্রিটেন, নরওয়ে, কানাডার মত দেশগুলি মার্চ মাসেই হু-র তদন্তকে 'প্রভাবিত' করার অভিযোগ তুলেছিল চিনের বিরুদ্ধে। এ প্রসঙ্গে মার্কিন নিরাপত্তা আধিকারিকের মত, "আমরা আগে থেকে কিছুই কল্পনা করতে পারি না। আন্তর্জাতিক মঞ্চে সকল রকমের তথ্য বিচার করে তবেই আমরা সিদ্ধান্ত নিতে পারব।" যদিও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, তদন্তরত আধিকারিকরা চিনের কর্ম সম্পর্কে অবগত এবং ল্যাবে কী কী হয়েছিল, সেই সংক্রান্ত তথ্যপ্রমাণ নিয়ে গবেষণা চলছে জোরকদমে।

তদন্তের বদলে নজর অন্যত্র ঘোরানোর চেষ্টা!
করোনার উৎস সংক্রান্ত তদন্তে সকলরকমের সাহায্যের জন্য বেজিংয়ের কাছে আর্জি জানিয়েছে ওয়াশিংটন। আমেরিকার এহেন 'দোষারোপ' প্রসঙ্গে প্রাথমিকভাবে মুখ খোলেনি জিনপিং সরকার। যদিও রবিবারই জবাবি প্রতিক্রিয়া জানায় চিনের বিদেশমন্ত্রক। "উহানেরল্যাব থেকে যে করোনা ছড়ায়নি, তা আগেই জানিয়েছে হু", বার্তা চিনের। জিনপিং প্রশাসন কড়া সুরে জানায়, "আমেরিকা ক্রমাগত 'ল্যাব-লিক থিওরি'-কেই প্রাধান্য দিচ্ছে। এটা সঠিক তদন্ত নাকি নজর অন্যত্র ঘোরানোর চেষ্টা?"

চিনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
ইতিপূর্বে ট্রাম্প জমানায় চিনের বিরুদ্ধে অসাবধানতার অভিযোগ তোলে মার্কিন প্রশাসন। উহানের ল্যাব থেকেই যে করোনা ছড়িয়েছে সারা বিশ্বে, সে বিষয়ে প্রামাণ্য নথি থাকার কথা স্পষ্টভাবে জানায় ওয়াশিংটন, যদিও সকল দাবি খারিজ করে দেয় বেজিং। এহেন সংঘাতের মাঝেই হু-র নেতৃত্বে বিশেষ দল উহানে পৌঁছায় তদন্তের উদ্দেশে। যদিও তখনও স্বচ্ছ তদন্তের পথে বাধা হয়ে দাঁড়ায় বেজিং। "মেলেনি প্রয়োজনীয় সাহায্য, চিন প্রশাসন কোভিড-পূর্ব পরিস্থিতির রিপোর্ট দিতে রাজি হয়নি", মত হু-র বিশেষজ্ঞ দলের এক আধিকারিকের!
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications