পৃথিবীর প্রাচীনতম উপাদানের খোঁজ বিজ্ঞানীদের
পৃথিবীর প্রাচীনতম উপাদানের খোঁজ বিজ্ঞানীদের
এবার পৃথিবীর প্রাচীনতম উপাদানটির খোঁজ দিলেন বিজ্ঞানীরা। বিংশ শতাব্দীতে ষাটের দশকে পৃথিবীতে পড়া একটি উল্কার বিভিন্ন পদার্থ বিশ্লেষণ করে এই বিষয়ে এক প্রকার নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।

৭০০ কোটি বছরের পুরনো ধূলিকণা সন্ধান
সূত্রের খবর, সেই সময় মহাশূন্য থেকে আসা ওই পাথরের মধ্যে থাকা ধূলিকণার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের পরই এই অনুমান তাদের। ওই ধূলিকণা এখন থেকে ৫০০ থেকে ৭০০ কোটি বছরের পুরনো বলে অনুমান বিজ্ঞানীদের।
এই বিজ্ঞানী দলের অন্যতম গবেষক শিকাগো বিশ্ববিদ্যালয়ের জেনিকা গ্রির বলেন, উল্কার চূর্ণ-বিচূর্ণ অংশ থেকেই প্রথমে এই গবেষণা শুরু হয়। যখন সমস্ত অংশকে আলাদা করা হয়, তখন একটা পচা বাদাম ও খানিক মাখনের গন্ধ যুক্ত পেস্টের মতো একটা উপাদান পাওয়া যায় বলে জানান তিনি। ওই পেস্টের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই অবশেষে ওই ধূলিকণার সন্ধান মেলে বলে জানান তিনি।

সৌর জগৎ তৈরির আগের ধূলিকনার সন্ধান
সম্প্রতি ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সের জার্নালে এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। পাশাপাশি, তারকাম-লীতে তৈরি হওয়া সবচেয়ে পুরনো এই ধূলিকণা আমাদের সৌরজগতের জন্মেরও আগে সৃষ্টি হয়েছিল মত বিজ্ঞানীদের। সাধারণত কোনও নক্ষত্রের অপলুপ্তির পর তাদের ভেতরের কণাগুলো মহাশূন্যে ছড়িয়ে পড়ে। তারপর এই ‘সৌর পূর্ব কণা'রা নতুন নক্ষত্র, গ্রহ, চাঁদ বা উল্কায় সংযুক্ত হয়।

মুরিচসন উল্কার অংশ থেকেই এই খোঁজ
আমেরিকা ও সুইজারল্যান্ডের একদল গবেষকের যৌথ উদ্যোগেই এই অভাবনীয় তথ্য প্রকাশ্যে এসেছে বলে জানা যাচ্ছে। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ায় পড়া মুরচিসন উল্কার একটি অংশে থাকা ৪০টি ‘সৌর পূর্ব কণা' বিশ্লেষণ করে এই প্রাচীনতম উপাদানের খোঁজ পান বলে জানা যাচ্ছে। শিকাগোর ফিল্ড জাদুঘরের কিউরেটর, শিকাগো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিলিপ হেক এই গোটা অনুসন্ধানের নেতৃত্ব দেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications