Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্মৃতি রয়েছে 'ব্ল্যাক হোল'গুলির, আধুনিক পর্দার্থবিদ্যাকে বদলে দিতে পারে এরকম তথ্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

স্মৃতি রয়েছে 'ব্ল্যাক হোল'গুলির, আধুনিক পর্দার্থবিদ্যাকে বদলে দিতে পারে এরকম তথ্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

সহজ অর্থে ব্ল্যাক হোলগুলি চিরদিন খলনায়ক হিসাবে পরিচিত হয়ে এসেছে৷ নিজেদের ইচ্ছামতো পৃথিবী শেষ করার ক্ষমতা রাখে এই ব্ল্যাক হোল। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বলে যে ব্ল্যাক হোলে যা একবার প্রবেশ করে তা বের হতে পারে না। ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টান এতটাই শক্তিশালী যে এমনকি আলোও এর বাইরে বেরিয়ে আসতে পারে না। আবার কোয়ান্টাম মেকানিক্স বলে যে এটি তথ্য সম্পূর্ণ সঠিক নয় মাইক্রোস্কোপিক কোয়ান্টাম যান্ত্রিক স্তরে কিছু পদার্থ বেরিয়ে যাবেই এটিকেই 'হকিং বিকিরণ' হিসাবে বর্ণনা করা হয়।

স্মৃতি রয়েছে ব্ল্যাক হোলগুলির, আধুনিক পর্দার্থবিদ্যাকে বদলে দিতে পারে এরকম তথ্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

প্রয়াত বৈজ্ঞানিক স্টিফেন হকিং ব্ল্যাক হোলের চারপাশে একটি তত্ত্বের কথা বলেছিলেন। যা পদার্থবিজ্ঞানের জগতকে উল্টে দিতে পারে বিজ্ঞানীরা এখন দাবি করেছেন যে এই তথ্যের প্যারাডক্সটি সমাধান করেছেন এবং বলছেন যে এই বস্তুগুলি মূলত সাধারণ বোঝার চেয়ে বেশি জটিল। ব্ল্যাক হোলগুলির একটি মহাকর্ষীয় ক্ষেত্র রয়েছে যা কোয়ান্টাম স্তরে, তারা কীভাবে গঠিত হয়েছিল সে সম্পর্কে তথ্য এনকোড করে। এত উচ্চ মধ্যাকর্ষণ ক্ষেত্র সহ একটি নক্ষত্রের মৃত্যু থেকে একটি ব্ল্যাক হোল তৈরি হয়। মধ্যাকর্ষণ এত শক্তিশালী কারণ বস্তুটি একটি ছোট জায়গায় চাপা পড়ে। আর যেহেতু এখান থেকে কোনো আলো বেরোতে পারে না তাই মানুষ ব্ল্যাক হোল দেখতে পায় না।

কয়েক দশকেরও বেশি সময় ধরে গবেষণা করে সম্প্রতি বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে যেকোনও পদার্থ ব্ল্যাক হোলে ভেঙে পড়লে তা ব্ল্যাক হোলের মহাকর্ষীয় ক্ষেত্রে একটি ছাপ ফেলে, ফিজিক্স লেটারস বি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে, সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেভিয়ার ক্যালমেট এই ছাপটিকে 'কোয়ান্টাম হেয়ার' বলে অভিহিত করেছেন। যদিও আগামীদিনে এ বিষয়ে আরও একটি ফিজিক্যাল রিভিউ লেটারে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত ১৯৭৬ সালে স্টিফেন হকিং ব্ল্যাক হোল 'তথ্য প্যারাডক্স' নিয়ে জানিয়েছিলেন যে আপনি যদি একটি ব্ল্যাক হোলে কিছু নিক্ষেপ করেন তবে এটি বস্তু থেকে ভর, চার্জ, শক্তির মতো সমস্ত তথ্য লাভ করে। কিন্তু এই তথ্য আসলে কি হয়? এই তথ্য ব্ল্যাক হোলের পৃষ্ঠে এনকোড করা যেতে পারে। তথ্য প্যারাডক্স মূলত পদার্থবিদ্যার দুটি দিক যা একে অপরের সাথে সাংঘর্ষিক। প্রফেসর জেভিয়ার ক্যালমেট স্কুল অফ ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সে-এর সঙ্গে প্রফেসর রবার্তো ক্যাসাডিও, মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রফেসর স্টিফেন হু, এবং পিএইচ.ডি. ছাত্র ফোকার্ট কুইপার্স দেখিয়েছেন যে ব্ল্যাক হোল যাওয়া যে কোনও বস্তু সেখানের মহাকর্ষীয় ক্ষেত্রে একটি ছাপ ফেলে। আগামী পদার্থবিদ্যার গবেষণায় এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে বলে অনেকে মনে করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+