ক্যানসার নির্মূল করতে পারে এমন ভাইরাস আবিস্কার করল বিজ্ঞানীরা

ক্যানসার নির্মূল করতে পারে এমন ভাইরাস আবিস্কার করল বিজ্ঞানীরা

যুগান্তকারী আবিষ্কার প্রকাশ্যে এল। ক্যানসারের মতো মারণ রোগ নির্মূল করতে পারে এমন ভাইরাসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এই ভাইরাস একদিকে যেমন ক্যানসার পুরোপুরি নির্মূল করতে পারে। ঠিক তেমনই টিউমারের কোষও কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সরাসরি টিউমারের মধ্যেই এই ভাইরাসকে ইনজেক্ট করা যায়। এই প্রক্রিয়ার নাম দিয়েছেন বিজ্ঞানীরা সিএফথ্রিথ্রি। এটি তৈরি করেছে একটি অস্ট্রেলীয় বায়োটেক কোম্পানি। সংস্থার দাবি এই ভাইরাস ব্যবহার করে স্তন ক্যানসার পর্যন্ত সারাতে পারবেন তাঁরা।

প্রতীকী ছবি

ক্যানসার নির্মূল করবে ভাইরাস

ক্যানসারের মতো মারণ ব্যাধি নির্মূল করবে ভাইরাস। অস্ট্রেলীয় বায়োটেক সংস্থার বিজ্ঞানীরা এমনই যুগান্তকারী আবিষ্কারের কথা জানিয়েছেন। মার্কিন ক্যানসার স্পেশালিস্ট অধ্যাপক ইউম্যান ফোঙ্গ জানিয়েছেন, এই ভাইরাস মেলানোমা, ব্লাডার, গ্যাস্ট্রিক, এমনকী পেটের ক্যানসারও নির্মূল করার ক্ষমতা রাখে। এখানেই শেষ নয় ফুসফুসে ক্যানসার, স্তন ক্যানসার সারাতেও সক্ষম এই ভাইরাস। তিনি জানিয়েছেন সম্প্রতি মস্তিষ্কের ক্যানসার নিরাময়ে এই ভাইরাসটি ব্যবহার করা হয়েছিল। সেটা অনেকটাই সফল হয়েছে। রোগী জানিয়েছেন তাঁর আর ক্যানসার নেই। একটা টিউমার ছিল সেটাও কমতে শুরু করেছে।

ক্যানসার কোষ চিহ্নিত করে সেটি ধ্বংস করে

ইমলিজিক বা টি-ভিইসি নামে একটি ভাইরাস রয়েছে যেটি মেলানোমার চিকিৎসায় ব্যবহার করা হয়েছিল। এই ভাইরাসটি শরীরে প্রবেশ করে ক্যানসার কোষ চিহ্নিত করে সেটি ধ্বংস করে। বিজ্ঞানীরা জানিয়েছে ১৯০০ সালেও এই ভাইরাসটি ছিল যখন জলাতঙ্কের টিকা হিসেবে ব্যবহার করা হত। তাতে ক্যানসার কোষেরও মৃত্যু হত। তবে মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ জানিয়েছেন এই ভাইরাস ব্যবহারে একটাই বিপদ রয়েছে এটা ক্যানসার কোষ নির্মূল করার সঙ্গে সঙ্গে মানুষকেও মেরে ফেলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+