করোনা সনাক্তকরণে এবার আর নাকের ভিতরের নমুনা নয়, নতুন পদ্ধতি উদ্ভাবন বিজ্ঞানীদের
করোনা মুক্ত ঘোষণা না করা হলেও, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে বিষয়টি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা গবেষণা জারি রয়েছে।
সারা বিশ্বে এই মুহূর্তে করোনা স্তিমিত। তবে এব্যাপারে গবেষণা জারি রয়েছে। সাধারণভাবে করোনা সনাক্তকরণে নাকের ভিতরের নমুনা পরীক্ষা করে দেখা হয়। তবে মার্কিন গবেষকরা চোখের জলের নমুনা থেকে করোনা সনাক্তকরণের উপায় বের করেছেন। যা প্রকাশিত হয়েছে জার্নাল অফ ক্লিনিক্যাল মেডিসিনে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা বিশ্লেষণে নতুন এই আবিষ্কার।

বর্তমান পরীক্ষার বিকল্প
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন এই পরীক্ষায় ১৮.২ শতাংশের দেহে করোনা উপস্থিতি সনাক্ত করা গিয়েছে। তার থেকেই গবেষকরা মনে করছেন, নাকের ভিতরের নমুনা পরীক্ষার বিকল্প হতে পারে নতুন এই পরীক্ষা পদ্ধতি। দেখা গিয়েছে নাকের ভিতরের নমুনা নেওয়ার সময় অনেকই খারাপ পরিস্থিতির মধ্যে পড়েন।

জার্নালে প্রকাশিত তথ্য
জার্নাল অফ ক্লিনিক্যাল মেডিসিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, চোখের জলের নমুনা সংগ্রহের ক্ষেত্রে রোগীদের অস্বস্তির মধ্যে না ফেলে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নাকের মধ্যে থেকে নমুনা সংগ্রহের সময় সেই পদ্ধতি শুধু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে না, নমুন সংগ্রহও ভুলভাবে করা হয়। সে ক্ষেত্রে চোখের জলের নমুনা সংগ্রহ এবং তার পরীক্ষা অনেকটাই সহজ।

নাকের নমুনা ও চোখের জলের নমুনা
প্রকাশিত গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার জন্য ৬১ জন রোগীকে বেছে নেওয়া হয়েছিল। এঁদের মধ্যে নাকের নমুনা অর্থাৎ আরটিপিসিআর টেস্টে ন্যাসোফেরিঞ্জিয়াল সোয়াব পরীক্ষায় ৩৩ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছিল আর ২৮ জনের রিপোর্ট ছিল নেগেটিভ। সব রোগীরই চোখের জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। গবেষকরা উল্লেখ করেছেন, রোগীর ভাইরাল লোড বেশি থাকলে চোখের জল থেকে ভাইরাস সনাক্তকরণের সম্ভাবনা বেশি থাকে।

দেশ-বিদেশের করোনা পরিস্থিতি
শুক্রবার প্রকাশিত দেশের করোনা রিপোর্ট অনুযায়ী, আগেকার ২৪ ঘন্টায় আক্রান্তের সমখ্যে ১৫৭ জন। দেশে সরকারি নথিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৮৬২। মৃতের সংখ্যা ৫,৩০,৭৫৭। ভারতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪,৪১,৫২, ০৩৯ জন। এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ২২০.৬৩ জনকে। ডিসেম্বরে জিরো কোভিড নীতি তুলেন নেওয়ার পরে সংক্রমণের জেরে হাবুডুবু খাওয়া চিন করোনা জয়ের দাবি করেছে। অন্যদিকে বিখ্যাত ল্যানসেট জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রথমবার কোভিড সংক্রমণ হওয়ার পরে দ্বিতীয়াবর সংক্রণের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ কম। ১৯ টি দেশ থেকে পাওরায় তথ্যের ওপরে ভিত্তি করে গবেষণা চালানো হয়।












Click it and Unblock the Notifications