করোনা চিকিত্সায় চারটি জীবনদায়ী ওষুধের সন্ধান দিলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী
করোনা চিকিত্সায় চারটি সম্ভাব্য জীবনদায়ী ওষুধের সন্ধান
করোনা চিকিত্সায় চারটি জীবনদায়ী ওষুধের সন্ধান দিলেন এক মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ভারতীয় বংশোদ্ভূত গবেষক এবং তার দল। সূত্রের খবর, এর মধ্যে প্রথমেই রয়েছে করোনা চিকিত্সায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা রেমডিসিভির।

রেমডিসিভিরেই সুস্থ হচ্ছেন বেশিরভাগ করোনা রোগী
সূত্রের খবর, এই চারটি অ্যান্টিভাইরাল ওষুধের মধ্যে রেমডিসিভির আগেই ইবোলার চিকিত্সার জন্য তৈরি হয়েছিল। চিকিত্সকেরা বর্তমানে জানাচ্ছেন এই ওষুধের প্রয়োগেই সবথেকে বেশি সংখ্যক করোনা আক্রান্ত রোগী সুস্থ হচ্ছেন। এছাড়াও এই তালিকায় রেমডিসিভির ছাড়াও রয়েছে ৫-ফ্লুরোরাসিল, রিবাভাইরিন এবং ফেভিপিরাবির মতো ওষুধ।

জীবনদায়ী চারটি ওষুধের খোঁজ যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূত গবেষকের
করোনা ভাইরাস ঘটিত রোগ নিরাময়ের ক্ষেত্রে এই এই ওষুধ গুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানাচ্ছে এই গবেষক দল। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কমলেন্দ্র সিং এবং তাঁর সহকর্মীরা কোভিড -১৯ মোকাবিলায় এই চারটি ওষুধের সন্ধান করেছেন।

প্যাথোজেনস জার্নালে প্রকাশিতও হয়েছে গবেষণাপত্রটি
ইতিমধ্যেই তাদের এই গবেষণা প্রক্রিয়াটি প্যাথোজেনস জার্নালে প্রকাশিতও হয়েছে। পাশাপাশি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এই ওষুধ গুলি কীভাবে ভাইরাসের আরএনএ প্রোটিনকে বাধা দিয়ে জীনগত প্রজনন আটকায় তার বিশদ বিবরণ দেওয়া হয়েছে ওই গবেষণা পত্রে। পাশাপাশি এই ওষুধ গুলি আগামীতে কার্যকরি ভূমিকা নিলে করোনার প্রতিষেধক বের না হওয়া পর্যন্ত অনেক মানুষেরই প্রাণ রক্ষা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications