Baba vanga Prediction: সারা বিশ্বে দুর্ভিক্ষ, অল্প বয়সেই বার্ধক্য! বাবা ভাঙ্গার কিছু হাড়হিম করা ভবিষ্যদ্বাণী
Baba vanga Prediction: প্রায়শই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী চর্চায় উঠে আসে। এর আগেও বিভিন্ন ঘটনা আশ্চর্যজনক ভাবে মিলে গিয়েছিল তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে। এবারও ২০২৫-এ সাল শুরু থেকেই তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা শুরু হয়। একের পর এক তাঁর সব ভবিষ্যদ্বাণী শোরগোল ফেলায় তিনি বর্তমানে জনপ্রিয়তার শিখরে। মারা যাওয়ার আগে পর্যন্ত পৃথিবী ও অধিবাসীদের জন্যে রেখে গিয়েছেন অনেক ভবিষ্যদ্বাণী।
২০২৫ সালের শুরুতেই হবে এক বিশাল ভূমিকম্প, যার আভাস দিয়ে গিয়েছেন বাবা। শুধু তাই নয়, চলতি বছর থেকেই পৃথিবীর শেষের সূচনা হতে চলেছে তারও আগাম ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে আজ থেকে মাত্র ৬৩ বছর পর, অর্থাৎ ২০৮৮ সালে, পৃথিবীতে একটি অজানা ভাইরাস ছড়িয়ে পড়বে। যার কারণে মানুষ দ্রুত বৃদ্ধ হতে শুরু করবে, এমন ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এই সময় মানুষের বয়স দ্রুত হ্রাস পাবে এবং তারা মৃত্যু কোলে ঢোলে পড়বে।

বাবা ভাঙ্গার পুরো নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা দিমিত্রোভা। তিনি ১৯১১ সালে জন্মগ্রহণ করেছিলেন। তাঁকে পশ্চিমের বলকান নস্ট্রাডামাসও বলা হয়। দাবি করা হয় যে বাবা ভাঙ্গা শৈশবে একটি দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, যার পরে তিনি ভবিষ্যত দেখার ক্ষমতা অর্জন করেছিলেন। বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণী অনেকাংশে সত্য প্রমাণিত হয়েছে। ৯/১১ হামলা থেকে শুরু করে রাজকুমারী ডায়নার মৃত্যু, চেরনোবিল বিপর্যয় থেকে ব্রেক্সিট সম্পর্কে করা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে।
বাবা ভাঙ্গা ভবিষ্যতের জন্য কিছু গা শিউরে ওঠা ভবিষ্যদ্বাণী করেছেন। চলুন একঝলকে দেখে নেওয়া যাক:
- ২০২৫: ইউরোপ বিভিন্ন অংশে বিভক্ত হবে। যুদ্ধ লাগতে চলেছে ইউরোপ জুড়ে
- ২০২৮: একটি নতুন শক্তির জন্ম হবে। সারা বিশ্বে দুর্ভিক্ষ হবে। মানুষ শুক্র গ্রহে যাওয়ার চেষ্টা করবে
- ২০৩৩: জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে শুরু করবে। অনেক দেশ ডুবে যাবে
- ২০৪৩: ইউরোপের বেশিরভাগ অংশ ইসলাম ধর্ম দ্বারা শাসিত হবে
- ২০৪৬: মানবদেহের কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের উৎপাদন দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে
- ২০৬৬: আমেরিকা এমন একটি অস্ত্র তৈরি করবে, যা সৃষ্টি ধ্বংস করার ক্ষমতা রাখবে












Click it and Unblock the Notifications