জামাল খাশোগি হত্যায় দোষীদের সর্বোচ্চ সাজার আবেদন সৌদি সরকারের
যে দেশে তুরস্কের সাংবাদিক জামাল খাশোগি খুন হয়েছে, সেই সৌদি আরবের সরকারই অভিযুক্ত পাঁচ জনের সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ডের আবেদন জানাল।
যে দেশে তুরস্কের সাংবাদিক জামাল খাশোগি খুন হয়েছে, সেই সৌদি আরবের সরকারই অভিযুক্ত পাঁচ জনের সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ডের আবেদন জানাল। সেদেশের সরকারি আইনজীবী ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশোগির খুনের ঘটনায় এই দাবি জানিয়েছেন।

বছর ৫৯ এর খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভিতর বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়। তারপর দেহ টুকরো করে রাসায়নিকে ডুবিয়ে কার্যত গলিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। এখনও খাশোগির দেহাবশেষ পাওয়া যায়নি।
এই মামলায় ২১ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। ১১ জনের ট্রায়াল চলছে। সৌদি প্রিন্স মহম্মদ বিন সলমন এই ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠলেও তিনি অভিযুক্তের তালিকায় নেই। অনেকে মনে করছেন, এই ঘটনা তিনি জানতেন না।
সৌদি রাজ পরিবারের সমালোচক হওয়াতেই জামালকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও সৌদি সেই অভিযোগ অস্বীকার করেছে। যুবরাজের ঘনিষ্ঠরাও অভিযুক্তের তালিকায় রয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, ২ অক্টোবর যেদিন জামাল খাশোগি খুন হন সেদিন তিনি প্রেমিকা হাতিস সেনগিসকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজ জমা করতে সৌদি দূতাবাসে গিয়েছিলেন। তারপর থেকেই জামালের খোঁজ মিলছিল না। পরে অক্টোবরের শেষে তাঁর খুনের খবর সামনে আসে। যা নিয়ে পশ্চিম এশিয়ায় রীতিমতো শোরগোল চলছে।












Click it and Unblock the Notifications