খুন করার আগে খাসোগ্গিকে নিয়ে রসিকতা হত্যাকারীর, প্রকাশ্যে তথ্য
একের পর এক রমহর্ষক তথ্য প্রকাশ্যে আসছে সৌদি সাংবাদিক জামাল খাসোগ্গির হত্যাকাণ্ড নিয়ে। কয়েকদিন আগেই সৌদির যুবরাজের স্বীকারোক্তি রীতিমত শোরগোল ফেলে দিয়েছে খাসোগ্গির হত্যাকাণ্ডে।
একের পর এক রমহর্ষক তথ্য প্রকাশ্যে আসছে সৌদি সাংবাদিক জামাল খাসোগ্গির হত্যাকাণ্ড নিয়ে। কয়েকদিন আগেই সৌদির যুবরাজের স্বীকারোক্তি রীতিমত শোরগোল ফেলে দিয়েছে খাসোগ্গির হত্যাকাণ্ডে। আবারও প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য।

খাসোগ্গিকে খুন করার আগে নাকি হত্যাকারী তাঁকে নিয়ে বলির পাঁঠা বলে রসিকতা করেছিলেন। তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসের কাছ থেকে উদ্ধার করা ভিডিও রেকর্ডিংয়ে এমনই তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। মার্কিন আইনজীবী হেলেনা কেনেডি সেই রোমহর্ষক ভিডিও প্রকাশ্যে এনেছেন।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি আরবের দূতাবাসে খুন হন জামাল খাসোগ্গি নামে ওয়াশিংটন পোস্টের ওই সাংবাদিক। খাসোগ্গিকে খুন করার পর তাঁর দেহ লোপাট করে দিয়েছিল খুনিরা। সৌদির যুবরাজের বিরুদ্ধে লেখার কারণেই এইঅ খুন বলে দাবি করেছিল পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকা। খাসোগ্গি খুনের প্রায় এক বছরের মাথায় সৌদির যুবরাজ স্বীকার করেন তিনিই খুন করিয়েছিলেন খাসোগ্গিকে। তার পরেই একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে।
সৌদি দূতাবাসের ওই ভিডিওতে শোনা গিয়েছে খাসোগ্গিকে হত্যার করার পর দেহ কীভাবে লোপাট করা হবে তা নিয়ে কথা বলছেন খুনিরা। সেখানে খুনির সঙ্গে কথোপকথনে শোনা গিয়েছে। তাতে দেখা গিয়েছে খাসোগ্গি আসার ঠিক আগে তারা হাসিঠাট্টা করছে আর বলছে বলির পাঁঠা এসে গিয়েছে। খাসোগ্গিেক হাতে পাওয়ার পর তাঁকে ইনজেকশন দিয়েছিল খুনিরা। তার আগে খাসোগ্গি খুনিদের জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি আমাকে ইনজেকশন দেবে। খুনিদের বলতে শোনা গিয়েছে হ্যাঁ। তারপরেই খাসোগ্গিকে খুন করা হয়।












Click it and Unblock the Notifications