কোভিড দমনে ভারত সহ বেশ কিছু দেশ সফরে নিষেধাজ্ঞা চাপাবে সৌদি আরব
ভারত সহ বেশ কিছু দেশ সফরে নিষেধাজ্ঞা চাপাবে সৌদি আরব
করোনা সংক্রমণের 'লাল তালিকাভুক্ত’ দেশগুলোর সফরে নাগরিকদের ওপর তিন বছরের নিষেধাজ্ঞা চাপাবে সৌদি আরব। সেই তালিকায় রয়েছে ভারতের নামও। মঙ্গলবার এই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা সংক্রমণ ও নতুন প্রজাতি দমন করতে এই পথে হাঁটবে সৌদি আরব। সৌদি আরবের নাগরিকদেরও কড়াভাবে এ বিষয়ে জানানো হয়েছে।

ভ্রমণ বিধি লঙ্ঘন
নাম প্রকাশে অনিচ্ছুক অভ্যন্তরীণ মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন যে কিছু সৌদি নাগরিক, যাঁরা মে মাসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করেছিলেন ২০২০ সালের মার্চ মাসের পর প্রথমবার, তাঁরা ভ্রমণ বিধি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, 'এভাবে কেউ অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করলে তাঁরা ফিরে আসার পর তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কড়া শাস্তি দেওয়া হবে এবং তাঁদের বিদেশ সফরের ওপর তিন বছরের নিষেধাজ্ঞা চাপানো হবে।'

যে সব দেশের ওপর নিষেধাজ্ঞা
সৌদি আরবের পক্ষ থেকে যে সব দেশের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সেগুলি হল আফগানিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, ইজিপ্ট, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লেবানন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব এমিরেট সহ অন্যান্য দেশ।

করোনা মোকাবিলায় ব্যর্থ
অভ্যন্তরীণ মন্ত্রক থেকে স্পষ্ট করা হয়েছে, এই দেশগুলো থেকে সৌদি সফরে কিংবা সৌদি হয়ে অন্য দেশ সফরে নিষেধাজ্ঞা বসেছে। দেশগুলোর করোনা মোকাবিলায় ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত।

সৌদিতে নতুন সংক্রমণ
৩ কোটির কিছু বেশি জনসংখ্যা নিয়ে বৃহৎ গুল্ফ সাম্রাজ্যে মঙ্গলবার নতুন করে ১,৩৭৯টি করোনা ভাইরাস কেস সনাক্ত হয়, এই নিয়ে মোট ৫২০,৭৭৪টি কেস এবং ৮,১৮৯টি মৃত্যু রেকর্ড হয়েছে।












Click it and Unblock the Notifications