সৌদি আরবে জারি হল নতুন পোশাক ফতোয়া, জারি নয়া আচরণবিধি
সংরক্ষণশীল সৌদি আরবে নতুন করে জারি হল বেশ কিছু ফতোয়া এবং আচরণবিধি। আঁটোসাটোঁ জামা কাপড় পরে আর রাস্তায় বেরনো যাবে না। এমনই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
সংরক্ষণশীল সৌদি আরবে নতুন করে জারি হল বেশ কিছু ফতোয়া এবং আচরণবিধি। আঁটোসাটোঁ জামা কাপড় পরে আর রাস্তায় বেরনো যাবে না। এমনই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করা হলে মোটা টাকা জরিমানা করা হবে। মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই পোশাক ফতোয়া জারি করা হয়েছে। সরকারি ভাবে বলা হয়েছে প্রকাশ্যে পোশােকর শালীনতা বজায় রাখতে হবে মহিলা এবং পুরুষ উভয়কেই। এই নির্দেশিকা কার্যকর হবে বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও। শুধু পোশাক ফতোয়াই নয় জারি হয়েছে বেশ কিছু আচকরণবিধিও। যেমন প্রকাশ্যে কাউকে চুম্বন করা যাবে না। জড়িয়ে ধরা যাবে না। এরকম আচরণবিধিও জারি করা হয়েছে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রকের ওয়েব সাইটে ইংরেজিতেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে মহিলা এবং পুরুষ উভয়কেই রাস্তায় বেরোনোর সময় আঁটোসাঁটো পোশাক পরতে নিষেধ করা হচ্ছে। রাস্তায় বেরোনোর সময় মহিলাদের কাঁধ এবং হাঁটু অবশ্যই ঢেকে রাখতে হবে। অর্থাৎ গলা থেকে হাঁটুর নীচ পর্যন্ত ঝুলের পোশাক পরতে বলা হয়েছে মহিলাদের। তবে বোরখা পরতে বাধ্য করা হবে না বিদেশি পর্যটকদের। এটা কেবল সৌদি আরবের মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানিয়েছেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ অল খাতিব।
এদিকে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমান ক্ষমতায় আসার পর থেকেই সেদেশের মেয়েদের রক্ষণশীলতার অনেক আইনই তিনি শীথিল করেছেন। মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া। স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার অনুমতি। িসনেমা হলে যাওয়ার অনুমতি তিিনই দিয়েছিলেন। তারপরেই এই পোশাক ফতোয়া জারি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications