পাকিস্তান, বাংলাদেশের মহিলাদের বিয়ে করার উপর নিষেধাজ্ঞা জারি এই দেশে!
পাকিস্তান, বাংলাদেশ, চাঁদ এবং মিয়ানমারের কোনও মহিলাকে বিয়ে করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। হিসেব মতো বর্তমানে এই উল্লেখিত চার দেশ থেকে ৫ লক্ষ মহিলা সৌদি আরবে বসবাস করছে। এই পরিস্থিতিতে বিদেশি মহিলাদের বিয়ে করার ক্ষেত্রে সৌদি পুরুষদের কঠিন বাধ্য বাধকতা মানতে হবে।

ডিভোর্সের ৬ মাসের মধ্যে বিয়ে নয়
এছাড়া অন্য দেশের মহিলাদের বিয়ের ক্ষেত্রে আইন এবং পদ্ধতির ক্ষেত্রে আরও কড়াকড়ি লাগু হতে চলেছে। এই প্রেক্ষিতে মক্কা পুলিশের ডিরেক্টর মেজর জেনারেল আসাফ আল-কুরেশি বলেন, 'কোনও পুরুষ যদি বিদেশি মহিলাকে বিয়ে করতে চায় তাহলে তা সরকারকে জানিয়ে অনুমতি নিতে হবে।' এছাড়া পুলিশ কর্তা আরও জানান, কোনও ব্যক্তি ডিভোর্স করলে ডিভোর্সের ৬ মাসে মধ্যে বিয়ের আবেদন করতে পারবে না।

আবেদনকারীকে অন্ততপক্ষে ২৫ বছর বয়সী হতে হবে
এদিকে আবেদনকারীকে অন্ততপক্ষে ২৫ বছর বয়সী হতে হবে বলে জানানো হয়েছে নয়া নির্দেশিকায়। আবেদনের সঙ্গে ছবি সহ কোনও এক আইডি থাকা আবশ্যক। স্থানীয় মেয়রের দ্বারা সেই আবেদন স্বাক্ষরিত হতে হবে। তাছাড়া আবেদনের সঙ্গে সেই ব্যক্তির একটি ফ্যামিলি কার্ডও থাকতে হবে।

কোন ক্ষেত্রে বিবাহিত ব্যক্তিরা ফের বিয়ের আবেদন জানাতে পারবে?
এদিকে পুলিশ কর্তা এদিন আরও জানান, কোনও বিবাহিত ব্যক্তি যদি ফের বিবাহের আবেদন জানান, তাহলে তাকে এটা প্রমাণ করতে হবে যে তার বর্তমান স্ত্রী সন্তান জন্ম দিতে অসক্ষম বা গুরুতর অসুস্থ বা নড়াচড়া করতে অসক্ষম।












Click it and Unblock the Notifications