'যুবরাজ খুনি', খাসোগ্গি হত্যাকাণ্ড নিয়ে আমেরিকার অভিযোগের বিরুদ্ধে ফুঁসে উঠল সৌদি আরব

'যুবরাজ খুনি', খাসোগ্গি হত্যাকাণ্ড নিয়ে আমেরিকার অভিযোগের বিরুদ্ধে ফুঁসে উঠল সৌদি আরব

আমেরিকার সংবাদ মাধ্যমের সাংবাদিক জামাল খাসোগ্গিকে হত্যার নেপথ্যে রয়েছে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমানের হাত। এমনই দাবি করেছে আমেরিকা। যুবরাজ নাকি সেই খুনের কথা স্বীকার করেছেন। তাই গতকালই সৌদির যুবরাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। কিন্তু যুবরাজের বিরুদ্ধে খুনের গুরুতর অভিযোগ মানতে নারাজ সৌদি আরব। অভিযোগ একেবারেই ভিত্তিহীন এবং কিছুতেই মেনে নেওয়া যায় না বলে ফুঁসে উঠেছে সৌদি আরব।

সৌদির যুবরাজের উপর নিষেধাজ্ঞা

সৌদির যুবরাজের উপর নিষেধাজ্ঞা

আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগ্গিকে ইস্তানবুলে দূতাবাদে নৃশংসভাবে খুন করা হয়। একেবারে পরিকল্পনা করেই খাসোগ্গিকে খুন করা হয়েছে বলে দাবি করে আমেরিকা। পুরো ঘটনায় সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমানের হাত রয়েছে বলে দাবি। তার প্রমাণ নাকি আমেরিকার হাতে আছে। সেই অভিযোগে গতকালই সৌদির যুবরাজের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। অর্থাৎ আমেরিকায় ঢুকতে পারবেন না সৌদি আরবের যুবরাজ।

ফুঁসে উঠল সৌদি আরব

ফুঁসে উঠল সৌদি আরব

যুবরাজের বিরুদ্ধে খুনের অভিযোগ মানতে নারাজ সৌদি আরব। ফুঁসে উঠেছেন তাঁরা। সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই অভিযোগ কিছুতেই মেনে নেওয়া যায় না। একেবারেই ভিত্তিহীন অভিযোগ করছে আমেরিকা। যুবরাজ কখনওই এই কাজ করতে পারে না। যদি খাসোগ্গি হত্যাকাণ্ডের পর আর আমেরিকা মুখো হননি যুবরাজ মহম্মদ বিন সলমান। কিন্তু কোনও একটি হাত্যাকাণ্ডের জন্য যুবরােজর উপর এই ধরনের অভিযোগ মেনে নেওয়া যায় না বলেই দাবি করেছে সৌদি আরব।

খাসোগ্গি হত্যাকাণ্ড

খাসোগ্গি হত্যাকাণ্ড

যুবরাজ িবন সলমানের বিরুদ্ধে বেশ কিছু রিপোর্ট লিখেছিলেন জমাল খাসোগ্গি। তারপরেই ইস্তানবুলে সৌদি দূতাবাসেই নৃশংসভাবে হত্যাকরে তাঁর লাস লোপাট করে দেওয়া হয়। খাসোগ্গিকে হত্যার জন্য সৌদি দূতাবাসে বিশেষ পরিকল্পনা করে লোক পাঠানে হয়েছিল। বিয়ের ঠিক কয়েক দিন আগেই এই হত্যাকাণ্ড হয়। তারপরই খাসোগ্গির হত্যাকাণ্ডের তদন্তে তৎপর হয় আমেরিকা। কীভাবে খাসোগ্গিকে হত্যা করা হল এই নিয়ে তদন্ত করে মার্কিন গোয়েন্দা সংস্থা।

সৌদির যুবরাজের হাত

সৌদির যুবরাজের হাত

খাসোগ্গির হত্যাকাণ্ডে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমানের হাত রয়েছে বলে দাবি করে আমেরিকা। যুবরাজ নিজে একটি সাক্ষাৎকারে নাকি সেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছিলেন। যুবরাজ নিজে বলেছিলেন খাসোগ্গিকে হত্যা করতে ইস্তানবুলে িতনিই লোক পাঠিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+