অতীত ভুলে খুলছে সৌদি এবং ইরানের দূতাবাস! চিনের মধ্যস্থতায় নয়া সমীকরণ দেখবে বিশ্ব
Saudi Arabia-Iran Meeting In Beijing: কাছাকাছি আসছে সৌদি আরব এবং ইরান! চিনের মধ্যস্থতা দুই দেশ ফের একবার কাছাকাছি আসতে চলেছে। চিনে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে চিনের বিদেশমন্ত্রীর উপস্থিতি মুখোমুখি হন ইরান এবং সৌদি আরবের বিদেশমন্ত্রী।
দীর্ঘ সাত বছর পর বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে সৌদি আরব এবং ইরানের বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হল। সৌদির সরকারি ব্রডকাস্টার এই সংক্রান্ত বৈঠকের ছবি টুইট করে প্রকাশ করেছে। যেখানে সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানর হাত মেলানোর ছবি দেখা যাচ্ছে। সেখানে চিনের বিদেশমন্ত্রীকেও দেখা যাচ্ছে। এমনকি একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তিননেতাকে কথা বলতে দেখা গিয়েছে।

ওই বৈঠকে ইরান এবং সৌদি আরবের বিদেশমন্ত্রীর বিরুদ্ধে একাধিক বিষয়ে আলোচনা চলছে। যার মধ্যে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করা করা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, কূটনৈতিক মিশনগুলি যাতে সৌদি এবং ইরানের মধ্যে নতুন করে চালু করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বন্ধ থাকা ভারতীয় দূতাবাসগুলি খোলা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি বাণিজ্য দূতাবাসগুলি খোলার ব্যাপারেও একমত দুই দেশ।
যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ইরান এবং সৌদি আরবের মধ্যে এই আলোচনা ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, এমনকি দুই দেশকে একজোট করতে যেভাবে চিন কাজ করেছে তাতে আগামিদিনে বেজিং নানা ভাবে উপকৃত হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক কখনও ভালো ছিল না। এমনকি ২০১৬ সালের পর ইরান সৌদির এক ধর্মগুরুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। আর তাতে দুদেশের সম্পর্ক আরও খারাপ হয়। সৌদি ইরানের সঙ্গে সমস্ত সম্পর্ক বিছিন্ন করার কথা বলে।
কার্যত এরপর থেকেই দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে নিরাপত্তা এবং সাম্প্রদায়িক উত্তেজনা দেশের বিশ্বের মানুষ। এইও অবস্থায় যদিও নতুন সমীকরণ বিশ্বের মানুষ দেখার সাক্ষী থাকবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন করে সৌদি এবং ইরান কাছাকাছি আসলে নানা ভাবে উপকৃত হবে বলেও মনে করা হচ্ছে। ব্যবসা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে সুবিধা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications