রাষ্ট্রসঙ্ঘে দুনম্বর এখন এই ভারতীয় কূটনীতিক, তাকেই সহকারি বাছলেন সেক্রেটারি জেনারেল গুতেরেস
রাষ্ট্রসঙ্ঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পদে মনোনিত হলেন ভারতীয় কূটনীতিক তথা রাষ্ট্রসঙ্ঘের দীর্ঘদিনের আধিকারিক সত্য এস ত্রিপাঠি।
রাষ্ট্রসঙ্ঘের দু'নম্বর পদে বসলেন বর্ষীয়ান ভারতীয় কূটনীতিক তথা রাষ্ট্রসঙ্ঘের দীর্ঘদিনের আধিকারিক সত্য এস ত্রিপাঠি। তাঁকেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পদে বেছে নিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস। একইসঙ্গে তাঁকে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্গের এনভারার্নমেন্ট প্রোগ্রামের অফিসের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রিপাঠির আগে এই পদে ছিলেন ত্রিনিদাদ টোবাগোর ইলিয়ট হ্যারিস। ত্রিপাঠি অবশ্য দীর্ঘদিন ধরেই রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন দায়িত্ব সামলে আসছেন। ডেভেলপমেন্ট ইকোনমিস্ট ও আইনজীবী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯৮-তেই প্রথম রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে যুক্ত হন। তারপর থেকে ইউরোপ, এশিয়া, আফ্রিকায় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, মানবাধিকার, গনতান্ত্রিক শাসন ও আইনি বিষয়ের দায়িত্ব সামলেছেন।
এর আগে তিনি ইন্দোনেশিয়ায় রাষ্ট্রসঙ্ঘের রিডিউসিং এমিশন ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন ইন ডেভেলপিং কান্ট্রিস কোঅর্ডিনেশনের ডিরেক্টর পদে ছিলেন। ইউনাইটেড নেশনস-এর রিকভারি কোঅর্ডিনেটর হিসেবেও বিভিন্ন জায়গায় কাজ করেছেন। ২০১৭ সাল থেকে তিনি রাষ্ট্রসঙ্ঘের এনভায়ার্নমেন্ট প্রোগ্রামের ২০৩০ অ্যাজেন্ডা ইর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র অ্যাডভাইসার হিসেবে কাজ করছিলেন।












Click it and Unblock the Notifications