সরে দাঁড়ালেন স্যান্ডার্স! আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে?
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট সেনেটর বার্নি স্যান্ডার্স। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে তাঁর বদলে রিপাবলিকান প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে লড়তে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন।

ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ কে?
বুধবার দলীয় কর্মীদের সঙ্গে কনফারেন্স কলে বার্নি স্যান্ডার্স ঘোষণা করেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন। এই সিদ্ধান্ত তিনি লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘোষণা করবেন বলে জানিয়েছেন। স্যান্ডার্সের এই সিদ্ধান্তের ফলে এবার রিপাবলিকান প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে লড়তে দেখা যাবে দেশের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনকে।

কবে নির্বাচন আমেরিকায়?
আগামী ৩ নভেম্বর আমেরিকায় আয়োজিত হওয়ার কথা প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রাক নির্বাচনী পর্যায়ে ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ের জন্য অনুষ্ঠিত বেশিরভাগ প্রাইমারিতেই কোণঠাসা হয়ে পড়েন স্যান্ডার্স। দলীয় সদস্যদের সমর্থনের সিংহভাগই ছিল জো বিডেনের ঝুলিতেই।

হঠাৎ মোড় ঘুরে যায় স্যান্ডার্সের জন্য
এর আগে অবশ্য প্রাক নির্বাচনী পর্যায়ে প্রাথমিক ভাবে এগিয়ে গিয়েছিলেন ভার্মন্টের বাম-ঘেঁষা ডেমোক্র্যাট সেনেটর বার্নি স্যান্ডার্স। কিন্তু তার পরে গত ফেব্রুয়ারি মাসে সাউথ ক্যারোলিনায় মধ্যমপন্থী ডেমোক্র্যাটদের আস্থা হারিয়ে পিছিয়ে পড়তে থাকেন। আর এই কারণে তিনি ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচনের দৌড়ে পিছিয়ে পড়েন।












Click it and Unblock the Notifications