'পদ্মাবত' ঘিরে বিদেশে চরম উন্মাদনা! এই ভিডিও দেখলে অবাক হবেন
সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবত' নিয়ে এদেশ বিক্ষোভের ছবি দেখলেও , সাত সমুদ্র পারের সান ফ্রান্সিসকো এক অন্য ছবি দেখেছে। সেখানে ছবি ঘিরে বিক্ষোভ নয় বরং ধরা পড়ল উন্মাদনার ছবি।
সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবত' নিয়ে এদেশ বিক্ষোভের ছবি দেখলেও , সাত সমুদ্র পারের সান ফ্রান্সিসকো এক অন্য ছবি দেখেছে। সেখানে ছবি ঘিরে বিক্ষোভ নয় বরং ধরা পড়ল উন্মাদনার ছবি। সেখানের বে এলাকার পরিবারগুলি মিলে গোটা থিয়েটার বুক করে ফেলেছে শুধুমাত্র 'পদ্মাবত' ছবি দেখার জন্য। দেশে যখন এই ছবি ঘিরে আগুন জ্বলছে , তখন বিদেশে এই ছবি ঘিরে চলছে উদযাপন। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই বাইরাল হতে শুরু করেছে সোশ্য়াল মিডিয়ায়।

ক্য়ালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বে এলাকার প্রতিটি পরিবার মিলে একটা গোটা থিয়েটার বুক করে নিয়ে সবাই মিলে এই ছবিটি দেখেছেন। শুধু তাই নয়, পদ্মাবতের চরিত্রদের অনুকরণে ড্রেস কোড মেনে রাজচিরিত্রগুলির মতো পোশাক পরে তাঁর থিয়েটারে প্রবেশ করেন। এক কথায় ছবি ঘিরে এই গোটা পরিবার আনন্দ উদযাপন করেছেন। আর তাঁদের এই উদযাপনের ছবি ভিডিও আকারে প্রকাশিত হয়। ট্রেড অ্যানালিস্ট কমল নাথা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
San Francisco Bay Area families bought a whole show of the movie theater (in Sunnyvale, California) to see Padmaavat and there was a dress code - "Every one should dress like Padmavati." And before the show there was this dancing 👇🏼 pic.twitter.com/PKkEdbLXGx
— Komal Nahta (@KomalNahta) January 30, 2018
ভিডিওতে দেখা যাচ্ছে গোটা পরিবার এক সঙ্গে ঘুমর গানের দৃশ্যে নাচছেন। শুধু তাই নয়, এর আগে মার্কিন মুলুকের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে চলেছে এই ঘুমর গানটি। ফলে দেশ পেরিয়ে বিদেশের মাটিতে ছবির জনপ্রিয়তা কী পরিমাণে বাড়ছে তা বোঝাই যাচ্ছে।












Click it and Unblock the Notifications