লিব্রোন জেমস-এর নিষ্পাপ টুইটে 'স্যামসঙ্গ'-এর সর্বনাশ 'এইচটিসি'-র পৌষমাস!

তাঁর একটা নিস্পাপ টুইট যে স্যামসঙ্গের জন্য এত বড় পরিহাস হবে তা আসলে অতটা ঠাহর করতে পারেননি জেমস। অতি সরল মনেই টুইট করে জানিয়েছিলেন, আমার ফোনে যাবতীয় যা ছিল সব মুছে গিয়েছে এবং এখন ফোনটি রি-বুট হচ্ছে!!! এমন জীবনের খারাপতম অনুভূতিগুলির মধ্যে একটি।
স্যামসঙ্গ ব্রান্ড অ্যাম্বাসাডারের ফোন'ক্র্যাস', ব্র্যান্ড বদলের পরামর্শ এইচটিসির
মার্কিন যুক্তরাষ্ট্রে স্যামসঙ্গের মুখ জেমস। এমনকী সে কারণেই এই বহুজাতিক সংস্থার তরফে একটি স্যামসঙ্গ নোট থ্রি ফোনও দেওয়া হয়েছে জেমসকে। সেই ফোনটিই আপাতত ব্যবহার করছিলেন জেমস, একথা কারও অজানা নয়। তাই স্যামসঙ্গের ব্রান্ড অ্যাম্বাসাডেরই নোট থ্রি-র যখন এ দুর্দশা তখন সে সুযোগ যে প্রতিযোগী সংস্থা নেবেই তা বলাই বাহুল্য।
হ্যাঁ সুযোগ ছাড়েনি এইচটিসি-ও। জেমসের টুইটে সরস 'রিপ্লাই' এইচটিসি-র, হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়ের পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্টফোনের প্রয়োজন। আর পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্টফোন বলতে এইচটিসি কী বোঝাতে চেয়েছে তা আর বলে বোঝাতে হবে না আশা করি।
বিষয়টি একটু গন্ডগোলে হয়ে গিয়েছে বুঝে নিজের ভুল শোধরাতে জেমস আর একটি টুইট করেছিলেন। যাতে তিনি বলেন, ফোনের হারিয়ে যাওয়া সব তথ্য তিনি ফিরে পেয়েছেন। কিন্তু ততক্ষণে অনেকটা দেরী হয়ে গিয়েছে। স্যামসঙ্গের সর্বনাশে এইচটিসির তখন পৌষমাস হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications