Sam Altman: ফের OpenAI-র সিইও পদে ফিরলেন স্যাম অল্টম্যান
ফের ওপেন এআইয়ের এসইও পদে ফিরলেন স্যাম অল্টম্যান। কী এমন হয়েছিল গত রবিবার যে ভিডিও কলে তাঁকে অপসারণ করেছিল সংস্থা। অনেকটা নাটকীয় কাণ্ডের মতো। স্যাম অল্টম্যানের সোশ্যাল মিডিয়া পোস্ট সকালে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই।
রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্টে শ্যাম জানিয়েছিলে তাঁকে ওপেন এআই বোর্ড সিইও পদ থেকে বরখাস্ত করেছে। তার কয়েক ঘণ্টার মধ্যে নতুন সিইওকে নিয়ে আসার কথা ঘোষণাও করেছিল ওপেন এআই। এদিকে স্যাম অল্টম্যানও জানিয়েছিলেন তিনি আলাদা করে নিজের সংস্থা তৈরি করবেন।

হঠাৎ করে স্যাম অল্টম্যানকে এভাবে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার পর কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিল সংস্থা। একাধিক কর্মী চাকরি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিল। বুধবার সকালে স্যামের পোস্টে পর নতুন করে খুশি সংস্থার একাধিক কর্মী।
ওপেনএআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে স্যামের সঙ্গে তাঁরা নতুন করে চুক্তি করেছেন। স্যাম তাঁদের কাছে একাধিক বিষয়ে শর্ত রেখেছিল। সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। এবং প্রাথমিক ভাবে স্যাম ফের নিজের পদে ফিরতে রাজি হয়েছেন বলে জানানো হয়েছে সেই সোশ্যাল মিডিয়া পোস্টে।
গতকালই স্যাম যে তাঁর পদে ফিরছেন তা নিয়ে ইঙ্গিত দিয়েছিল সংস্থার এক আধিকারীক। সকালে স্যামের পোস্টে সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে। এবং স্যাম জানিয়েছেন তিনি নতুন করে টিমের নেতৃত্ব দিতে প্রস্তুত। কিন্তু কেন হঠাৎ করে তাঁকে অপসারণ করা হল পদ থেকে এবং কেনই বা তাঁকে আবার পদে ফিরিয়ে আনা হল তা এখনও স্পষ্ট নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications