পর্দা ফাঁস পাক সেনার! লস্করের সঙ্গে যোগাযোগ, ভয়ঙ্কর এই ভিডিও তার প্রমান, দেখুন জঙ্গি নেতার বক্তব্য

পাকিস্তান এবং জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা (Lashkar-e-Taiba)-র সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের অভিযোগে নতুন করে ঘি ঢাললেন সংগঠনটির উপপ্রধান সইফুল্লা কাসুরি (Saifullah Kasur)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন যে, পাকিস্তান সেনার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেনার বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণও জানানো হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি স্কুলের অনুষ্ঠানে পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে কাসুরি বলছেন, "পাক সেনা আমাকে সরকারি ভাবে আমন্ত্রণ পাঠায়। এমনকি নিহত সেনাদের অন্তিম সংস্কারের নামাজ পড়ানোর জন্যও আমাকে ডাকা হয়।" তার এই মন্তব্যের কারণে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অবস্থানের দাবি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

কাসুরিকে ভারত নিয়েও উস্কানিমূলক বক্তব্য দিতেও দেখা গেছে। তার দাবি যে, ভারত নাকি তাকে ভয় পায়। ভারতের 'অপারেশন সিঁদুর' প্রসঙ্গ টেনে তিনি স্বীকার করেছেন যে, ওই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটির ক্ষতি হয়েছে। তবে সেই সঙ্গে এও বলেন, লস্কর কাশ্মীর নিয়ে তাদের লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না।

এর আগেও এক সমাবেশে পহেলগাঁও জঙ্গি হামলার মাস্টারমাইন্ড বলা হওয়ায় গর্ব প্রকাশ করতে শোনা গিয়েছিল তাঁকে। কাসুরি বলেছিলেন যে, এই ঘটনার পর তার নাম নাকি বিশ্বজুড়ে পরিচিত হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ওই হামলার কারণে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়।

পহেলগাঁও হামলার জবাব দেওয়ার জন্য ৭ মে 'অপারেশন সিঁদুর' শুরু করে ভারত। এই অভিযানে পাকিস্তান এবং পিওকে-তে থাকা জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। তারপর চার দিন ধরে দুই দেশের মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চলে। শেষ পর্যন্ত ১০ মে সংঘর্ষ বন্ধে সমঝোতায় পৌঁছায় ভারত এবং পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+