শিশুদের জন্য নিরাপদ চিনের CoronaVac ভ্যাকসিন, দাবি নতুন গবেষণায়

শিশুদের জন্য নিরাপদ চিনের করোনা ভ্যাক ভ্যাকসিন

কিছুদিন আগেই চিনের করোনা ভ্যাক ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহার করার অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌। শিশুদের ওপর ব্যবহার করা যাবে এই ভ্যাকসিন। তবে তার আগে এক সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে চিনা ভ্যাকসিন করোনা ভ্যাকের উচ্চ ডোজ যথেষ্ট সহ্য করা যায় এবং তা নিরাপদও। সমীক্ষায় এও বলা হয়েছে, শিশু ও ৩–১৭ বছর বয়সী কিশোর–কিশোরীদের মধ্যে এই ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করবে। ল্যানসেট জার্নালে সম্প্রতি এই গবেষণা প্রকাশিত হয়েছে।

শিশুদের ওপর ট্রায়াল

শিশুদের ওপর ট্রায়াল

জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, শিশু ও কিশোর-কিশোরীদের শরীরে অ্যান্টিবডি নিরপেক্ষ করতে সেরোকনভারসন হার ৯৬ শতাংশের বেশি ছিল দু'‌টি ভিন্ন দ্বিগুণ ডোজ দেওয়ার পরও। উচ্চ ডোজের নিয়ন্ত্রিত করোনা ভ্যাক ভ্যাকসিনের ১/‌২ পর্যায়ের ট্রায়াল সুস্থ শিশু ও ৩-১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে করা হয় চিনের হেবাই প্রদেশের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে।

 দু’‌টি ভিন্ন ডোজ প্রয়োগ

দু’‌টি ভিন্ন ডোজ প্রয়োগ

আগের ট্রায়ালের ফলাফলের ওপর ভিত্তি করে এবং এই জনসংখ্যার তুলনামূলকভাবে কম ওজন বিবেচনা করে, দু'‌টি ভিন্ন ডোজ-১.‌৫ মাইক্রোগ্রাম ও ৩.‌০ মাইক্রোগ্রাম এই গবেষণায় প্রয়োগ করা হয়েছিল। এই দু'‌টি ডোজ ২৮ দিনের ব্যবধানে ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়েছিল। বিহুয়া হান অ্যাট অল তাঁর গবেষণাপত্রে উল্লেখ করেন যে প্রাথমিক সুরক্ষার শেষ পয়েন্টটি অন্তত একটি ডোজ প্রাপ্ত সমস্ত অংশগ্রহণকারীদের প্রতিটি ইঞ্জেকশনের পরে ২৮ দিনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। গবেষকরা এও লক্ষ্য করেছেন যে ২৮দিন পর দ্বিতীয় ইঞ্জেকশনের পরেই সেরোকনভারসনের হারের দেখা মিলছে।

 সাতদিনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া

সাতদিনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া

গবেষণাপত্রের দাবি, '‌অধিকাংশ বিরুপ প্রতিক্রিয়া হাল্কা থেকে মাঝারি ছিল। ইঞ্জেকশনের জায়গায় ঘন ঘন বেদনা হওয়ার রিপোর্ট হয়েছে ২১৯ জন অংশগ্রহণকারীর মধ্যে ১.‌৫ মাইক্রোগ্রাম ডোজ নেওয়া ৩৬ জনের (‌১৬ শতাংশ)‌, ২১৭ জনের মধ্যে ৩.‌০ মাইক্রোগ্রাম ডোজের দলের মধ্যে ৩৫ জন (‌১৬ শতাংশ)‌ এবং অন্য দু'‌জন (‌২ শতাংশ)‌ প্লেসবো গোষ্ঠীর। টিকাকরণের সাতদিনের মাথায় এই প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এবং অংশগ্রহণকারীরা ৪৮ ঘণ্টার মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলেন।'‌

 উচ্চ ডোজে দেখা মিলছে সেরোকনভারসন

উচ্চ ডোজে দেখা মিলছে সেরোকনভারসন

দ্বিতীয় পর্যায়ে, ১.‌৫ মাইক্রোগ্রাম ডোজ নেওয়া ১৮৬ জন অংশগ্রহণকারীদের মধ্যে সেরোকনভারসন দেখা গিয়েছিল ১৮০ জনের মধ্যে এবং ৩.‌০ মাইক্রোগ্রাম ডোজ নেওয়া ১৮০ জনের মধ্যে ১৮০ জনেরই সেরোকনভারসন দেখা যায়। ১.‌৫ মাইক্রোগ্রাম ডোজের তুলনায় ৩.‌০ উচ্চ ডোজের গোষ্ঠীর মধ্যে নিরপেক্ষ অ্যান্টিবডি বেশি দেখা গিয়েছে। গবেষণার এই ফলাফল শিশু ও কিশোর-কিশোরীদের ওপর এই ৩.‌০ মাইক্রোগ্রাম ডোজ ব্যবহার করাকে সমর্থন করে। গবেষকরা জানিয়েছেন যে দীর্ঘ মেয়াদি রোগ প্রতিরোধ ও সুরক্ষা গবেষণা করতে এক বছরের জন্য রোগীদের ওপর গবেষণা করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+