লন্ডনে বাস 'মিস', অগত্যা 'লিফট' চাইলেন শচীন তেন্ডুলকর
লন্ডন, ১২ জুলাই : বাস 'মিস' করেছেন ক্রিকেট কিংবদন্তি শচীন রমেশ তেন্ডুলকর। আর তাই গন্তব্যে পৌঁছতে অগত্যা লিফট চেয়ে বসলেন তিনি।
যে মানুষটার কাছে পৃথিবীর সমস্ত সুখ, ঐশ্বর্য রয়েছে তাঁকে কিনা শেষে এমন ঘটনা ঘটাতে হল? আশ্চর্য মনে হলেও ঘটনাটি সত্যি। ঘটনা হল, উইম্বল্ডন দেখতে সস্ত্রীক ইংল্যান্ডে গিয়েছেন শচীন।

গতকাল অর্থাৎ শনিবার অল ইংল্যান্ড ক্লাবে টেনিস দেখে ফেরার সময়ে 'গ্রেট হেসলি অক্সফোর্ডশায়ার'-এ দাঁড়িয়ে বাস ধরতে পারেননি তিনি। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে তখন স্যোশাল নেটওয়ার্কিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাঁর ফলোয়ারদের কাছে সাহায্য চান শচীন।
টুইটারে তিনি লেখেন, "'গ্রেট হেসলি অক্সফোর্ডশায়ার'-এ দাঁড়িয়ে রয়েছি। বাস ধরতে পারিনি। কেউ আমাকে 'লিফট' দিতে পারবে?" ইনস্টাগ্রামে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা নিজের ছবিও পোস্ট করেছেন শচীন। তবে কীভাবে শেষপর্যন্ত তিনি গন্তব্যে পৌঁছলেন তা অবশ্য খোলসা করেননি এই ক্রিকেট কিংবদন্তি।
প্রসঙ্গত, উইম্বল্ডনের লড়াই দেখতে ইংল্যান্ডে রয়েছেন সস্ত্রীক শচীন। তাঁদের সঙ্গে ইংল্যান্ডে খেলা দেখতে গিয়েছেন আর এক তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা। [উইম্বলডনের সেমিফাইনালে দর্শকাসনে সস্ত্রীক তেণ্ডুলকর, কোহলি ও অনুষ্কা !]












Click it and Unblock the Notifications