করোনা নিয়ে মোদীর প্রস্তাবে সায় বিশ্ব নেতাদের! ভারতের সঙ্গে মিলে সংক্রমণ মোকাবিলার বার্তা
করোনা ভাইরাসের সংক্রমণের জেরে আতঙ্কিত সারা বিশ্ব। এর মধ্যে সব থেকে বাজে অবস্থা চিন ও এশিয়া-প্যাসিফিক এলাকায়। এরই মধ্যে সার্কভুক্ত দেশগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত করোনা মোকাবিলার বিষয়টিতে সায় দিয়েছে। প্রধানমন্ত্রীর কথা মতো একযোগে করোনা ভাইরাস রোখার বিষয়ে এই সব দেশের প্রধানরা সহমত হয়েছেন।

কী বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?
এদিন এই বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাব্যা রাজাপক্ষে বলেন, 'করোনা ভাইরাস ঠেকানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বড় পদক্ষেপ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাই। আমি জানাতে চাই শ্রীলঙ্কা এই প্রস্তাবের পক্ষে। আমি সব সার্ক সদস্যদেরকেও আহ্বান জানাচ্ছি এই পদক্ষেপে যোগ দিতে। আমাদের একযোগে এই বিষয়টি রোখা প্রয়োজন।'

সার্কভুক্ত দেশগুলির প্রতি প্রধানমন্ত্রীর বার্তা
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, 'আমি সব সার্কভুক্ত দেশগুলিকে আহ্বান জানাচ্ছি যাতে আমরা একযোগে করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নিজেদের দেশের জনগণকে কী ভাবে সুস্থ রাখা যায়, সেই বিষয়টি আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের দরবারে একটি উদাহরণ ও দৃষ্টান্ত তৈরি করতে পারি।'

সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার
ক্রমেই ভয়ংকর আকার নিচ্ছে করোনাভাইরাস। চিনের থেকেও চিনের বাইরে ১৭ গুণ বেশি হারে ছড়াচ্ছে এই রোগ। করোনা থাবা বসিয়েছে ভারতেও। বিশ্বজুড়ে এই সংক্রমণে মৃত্যু হয়েছে ৫০৮০ জনের। ভারতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৮১। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৬।

ভারতে করোনায় আক্রান্ত হয়ে কর্নাটকে প্রথম মৃত্যু
এদিকে বুধবার বেঙ্গালুরুতে এক জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার রাতে মৃত্যুর কারণ করোনাভাইরাস নিশ্চিত হতেই শুক্রবার দেশ জুড়ে আরও বাড়ে করোনা আতঙ্ক। এবার সেই উদ্বেগে ২২ মার্চ পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল,কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল যোগী রাজ্য। যদিও রাজ্যকে উদ্বিগ্ন হতে বারণ করেছেন তিনি। সেই সঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এদিন তিনি রাজ্যের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আতঙ্ককে না বলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ তিনি দিয়েছেন।












Click it and Unblock the Notifications