SCO Summit: আসল রূপ ফাঁস হওয়া উচিৎ! সাংহাই সম্মেলনে পাকিস্তান-চিনকে তীব্র আক্রমণ জয়শঙ্করের
SCO Summit: বিশ্বের মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার কড়া বার্তা ভারত। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর (S Jaishankar)। আর সেখানেই সন্ত্রাসবাদ ইস্যুতে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন। বলেন, যে সমস্ত দেশ জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেয়, জঙ্গি কার্যকলাপে প্রশয় দেয় তাদের আসল রূপ ফাঁস হওয়া উচিৎ।
এমনকি সে সমস্ত দেশগুলিকে বিচ্ছিন্ন করার ডাক দেন বিদেশমন্ত্রী। সাংহাইয়ের (SCO Summit) বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন। তাঁর জায়গায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন এস জয়শঙ্কর। বৈঠকে নরেন্দ্র মোদীর ভাবনাকে তুলে ধরেন তিনি। আর তা বলতে গিয়েই সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দেন জয়শঙ্কর। বার্তা দেন চিনকেও।

বিদেশমন্ত্রী বলেন, SCO অন্তভুক্ত দেশগুলির উচিৎ জোট বেঁধে লড়াই করা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সন্ত্রাসবাদকে যদি ছেড়ে দেওয়া হয় আগামিদিনে তাহলে আঞ্চলিক এবং বিশ্বের শান্তির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য জয়শঙ্করের।
এই প্রসঙ্গে চিনের নাম না নিয়েই তিনি আরও বলেন, এই বিষয়ে যদিও বেশ কিছু জনের ভাবনা আলাদা। যা মাঝে মধ্যেই আমাদের দেশের সীমান্তে প্রতিফলিত হয়। তবে কড়া হাতে সন্ত্রাসবাদের মোকাবিলা ভারতের রয়েছে বলে কটাক্ষ মোদীর মন্ত্রীর। আর তা বলতে গিয়েই তিনি বলেন, জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেয়, জঙ্গি কার্যকলাপে প্রশয় দেয় তাদের আসল রূপ ফাঁস হওয়া উচিৎ।
অন্যদিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠক সফল হওয়ার জন্য কাজাখস্তান সরকারকে অভিনন্দন জানিয়েছে ভারত। আগামী বছর এই সম্মেলন আয়োজন করবে চিন। সেজন্য সে দেশকে আগাম শুভেচ্ছাও জানান এস জয়শঙ্কর। অন্যদিকে সন্ত্রাসবাদ ইস্যুতে পাল্টা বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাদবাদ নিয়ে সরব হন তিনি।












Click it and Unblock the Notifications