SCO Summit in Pakistan: ‘দ্বিপাক্ষিক সম্পর্কে কাঁটা সন্ত্রাসবাদ,’ পাকিস্তানে দাঁড়িয়েই বার্তা এস জয়শঙ্করের
Jaishankar in Islamabad: পাকিস্তানে সংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে (SCO Summit) যোগ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar)। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা ভারতের। দু'দেশের সম্পর্কে তিন শত্রু হল সন্ত্রাসবাদ (Terrorism), উগ্রপন্থা (Extremism) ও বিচ্ছিন্নতাবাদ (Separatism)। সামিটে এমনই মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।
সন্ত্রাসবাদের কাঁটা দূর করতে পারস্পারিক সহযোগিতা প্রয়োজন বলেও বার্তা জয়শঙ্করের। চিনের (China) আগ্রাসন ও সীমান্তে রাস্তা নির্মাণ নিয়েও নাম না করে নিশানা করেন জয়শঙ্কর। দেশের বিকাশের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আজকের দিনে আশু প্রয়োজন বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী।

বুধবার ইসলামাবাদে (Islamabad) সংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM welcomes Jaishankar)। সকালেই এক ফ্রেমে ফটো তুলতে দেখা যায় রাশিয়া, চিন, বেলারুশ ও মধ্য এশিয়ার দেশগুলির প্রধানমন্ত্রীদের। এস জয়শঙ্করের সঙ্গে ফ্রেমে ছিলেন ইরানের উপরাষ্ট্রপতিও।
এদিন এস জয়শঙ্কর আরও বলেন, "যদি কোথাও পারস্পারিক সহযোগিতায় ব্যাঘাত এসে থাকে। (India Pakistan Relationship) প্রতিবেশী হিসেবে বন্ধুত্বে ছেদ হয়ে থাকে তাহলে তার নেপথ্যে অবশ্যই আত্মসমালোচনার অবকাশ রয়েছে।"
চিনকে নিশানা করে জয়শঙ্করের বক্তব্য, "একতরফা আগ্রাসনের নীতিতে কোনওদিন বন্ধুত্ব হয় না। পারস্পারিক শ্রদ্ধা ও শান্তি বজায় রাখার মাধ্যমেই সহযোগিতা আসে।"
সূত্রের খবর, এসসিও সামিটে অর্থনৈতিক ক্ষেত্রে একাধিক মৌ স্বাক্ষর করতে পারে দেশগুলি (SCO Member nations)। দেশগুলির মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে পরিকাঠামোর বাস্তবায়নের বিষয়ে হতে পারে মৌ স্বাক্ষর।
১৫ ও ১৬ অক্টোবর পাকিস্তানে দুদিনব্যাপী চলে এসসিও সামিট। এদিন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বক্তব্য রাখেন। পাকিস্তানও শান্তি, সমৃদ্ধি ও সামাজিক উন্নতি চায় বলে জানান তিনি। প্রতিবেশী দেশগুলিতে সন্ত্রাসবাদ চায় না পাকিস্তান। চিন পাকিস্তান করিডোর হওয়া উচিত বলেও মন্তব্য করেন শাহবাজ শরিফ। এই প্রকল্পকে অন্য দৃষ্টিভঙ্গিতে না দেখার অনুরোধও করেন পাক প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications