তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? দক্ষিণ কোরিয়ার air defense zone -এ চিন-রাশিয়ার একাধিক যুদ্ধবিমান
তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? দক্ষিণ কোরিয়ার air defense zone -এ চিন-রাশিয়ার একাধিক যুদ্ধবিমান
মাসের পর মাস কেটে গেলেও এখনও চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ! ইউক্রেনের একের পর এক শহরে আঘাত হানছে রাশিয়ার মিসাইল। যা নিয়ে চরমে উত্তেজনা। আর এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার air defense zone -এ ঢুকে পড়ল চিন এবং রাশিয়ার যুদ্ধবিমান। চিনের অন্তত দুটি যুদ্ধবিমান এবং রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান সে দেশের আকাশসীমাতে ঢুকে পড়ে বলে খবর। সে দেশের সেনাবাহিনীর তরফে এমনটাই বার্তা দেওয়া হয়েছে। যা নিয়ে রীতিমত আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

হাই অ্যালার্ট জারি করা হয়েছে
জানা যাচ্ছে, ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে সে দেশের এয়ারফোর্সকে তৈরি রাখা হয়েছে। তবে ঘটনার পরেই একাধিক যুদ্ধবিমানের টহলদারি বাড়ানো হচ্ছে। দেশের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনার পর রাশিয়া এবং চিনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। গত কয়েকদিন আগেই আমেরিকার সঙ্গে বিশাল সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। এই মহড়ার পরেই এই ঘটনা!

চিনের H-6 বোম্বার ঢুকে পড়ে
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনার পরেই সিওলের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে চিনের H-6 বোম্বার স্থানীয় সময় সকাল ৫ টা ৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার একটি অংশ দিয়ে ঢোকে এবং কিছুক্ষণ পরেই সেই এলাকা দিয়েই বেরিয়ে যায়। সেনার তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২টি চিনের যুদ্ধবিমান এবং ছয়টি রাশিয়ার যুদ্ধবিমান হঠাত করেই দক্ষিণ কোরিয়ার আকাশসীমাতে ঢুকে পড়ে। এই সংক্রান্ত কোনও বার্তা আগাম ছিল না বলেও সেনার তরফে জানানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
শুধু তাই নয়, এই ঘটনার কয়েক ঘন্টা পর জাপান মহাসাগরের দিক থেকে ফের একবার air defense zone -এ ঢুকে পড়েছিল বলেও জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। কোরিয়া সাগর হিসাবেই এই অঞ্চলকে দেখা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়ার Tu 95 bomber এবং Su 35-কেও লোকেট করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার আকাশসীমা সেটি লঙ্ঘন করেনি বলেও দাবি করা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
এক দিকে উত্তর কোরিয়া লাগাতার মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। উত্তেজনা বাড়ছে। সেখানে দাঁড়িয়ে এহেন পদক্ষেপকে উসকানিমূলক হিসাবেই দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications