Vladimir Putin: রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্পের সঙ্গে সহমত নন পুতিন, আলোচনার জন্য তৈরি মস্কো
মাত্র কয়েকদিন আগেই শপথ নিয়েছন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার আগে থেকেই তাঁর ফোকাসে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সংঘাত। দুই দেশের মধ্যে এই সংঘাত নিয়ে প্রথম থেকেই সচেতন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন ২০২০ সালের ভোটে তাঁর জয় ছিনিয়ে নেওয়া না হলে ২০২২ সালে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত এত বৃহৎ আকার ধারণ করত না। যদিও ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে সহমত নন রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিন।
একটি বিবৃতিতে পুতিন বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হতে পারি না যে তিনি যদি রাষ্ট্রপতি হতেন, যদি ২০২০ সালে তার ভোটে তাঁর জয় ছিনিয়ে নেওয়া না হত, তাহলে সম্ভবত ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে সংকট দেখা দিয়েছে তা হত না। পুতিন ট্রাম্পের প্রশংসা করে বলেন, তিনি শুধু একজন স্মার্ট ব্যক্তিই নন, একজন বাস্তববাদী ব্যক্তিও ।

পুতিন বলেছেন, আমেরিকান অর্থনীতির জন্য ক্ষতিকর এমন সিদ্ধান্ত নেওয়া হবে তা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান চাই। আমি আবারও জোর দিয়ে বলতে চাই, আমরা ইউক্রেনের বিষয়ে এই আলোচনার জন্য প্রস্তুত। সমস্যা সমাধানের জন্যও।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকলেও ক্রেমলিন জানিয়েছে, এর আগে তারা ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো সংকেতের অপেক্ষায় রয়েছে
ট্রাম্প বারবার একটি 'চুক্তি'র মাধ্যমে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, আমি পুতিনের সঙ্গে দ্রুত সাক্ষাৎ করব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও আলোচনায় আগ্রহী। ট্রাম্প শপথ নেওয়ার আগেই ইউক্রেন সংঘাত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।সুইৎজারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনীতি ফোরাম বক্তব্য রাখেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, সৌদি এবং ওপিইসির সকলকে আমি বলব, তেলের দাম কমান। আপনাদের এটা করতেই হবে। সত্যি কথা বলতে, এখনও যে এটা করা হয়নি, তাতে আমি অবাক। তেলের দাম কমলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে।












Click it and Unblock the Notifications