সিরিয়ায় ভেঙে পড়ল রাশিয়ার বিমান, মৃত ৩২
২৬ জন যাত্রী ও ৬ জন ক্রিউ সদস্য সমেত এক রাশিয়ার বিমান ভেঙে পড়ল সিরিয়ায়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জনই। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে রাশিয়ার সরকার।
২৬ জন যাত্রী ও ৬ জন ক্রিউ সদস্য সমেত এক রাশিয়ার বিমান ভেঙে পড়ল সিরিয়ায়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জনই। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে রাশিয়ার সরকার। যদিও ঘটনার সঙ্গে সিরিয়ার গৃহযুদ্ধের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে রাশিয়া প্রশাসন।

এখনও পর্যন্ত পাওয়া খবরে, জানা গিয়েছে, সিরিয়ার উপকূলবর্তী শহর লাটাকিয়াতে এই বিমান ভেঙে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারমেই বিমানটি ভেঙে পড়েছে। যদিও দুর্ঘটনা সম্পর্কে বাকি তথ্য় এখনও হাতে আসেনি। গোটা ঘটনায় এখনও চলছে তদন্ত।
এর আগে, যদিও সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া বার বার আক্রম শানিয়েছে সেদেশের সরকারি বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে। রাশিয়ার বিমান হামলায় সেখানে ৮ দিনে ৫৫৬ জের মৃত্যু হয়েছে। বাদ যায়নি শিশুরাও।












Click it and Unblock the Notifications