মেট্রোয় হঠাৎই উল্টে গেল এসকালেটর! তারপর যা হল, দেখুন ভিডিও
রোম মেট্রো স্টেশনে দুর্ঘটনা। এসকালেটর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ২০ জনের ওপর আহত হয়েছেন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
রোম মেট্রো স্টেশনে দুর্ঘটনা। এসকালেটর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ২০ জনের ওপর আহত হয়েছেন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে, এসকালেটকর খুলে গিয়ে নিচে পড়ে দুর্ঘটনাটি ঘটছে। দুর্ঘটনাগ্রস্তদের বেশিরভাগই মস্কোর সিএসকেএ ফুটবল দলের ফ্যান বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় এক ফুটবল ফ্যানের পা পুরোপুরি গুড়িয়ে গিয়েছে। অন্যদুজনের পায়েও জরুরি অস্ত্রোপচার দরকার বলে জানা গিয়েছে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ লিগের রোমার সঙ্গে মস্কোর সিএসকেএ-র খেলার আগে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশের দাবি অনুযায়ী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে রাশিয়ার ফ্যানেরা গান গেয়ে লম্ফ-ঝম্প করছিলেন।
এক রাশিয়ান ফ্যানের পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে এসকালেটরটি নিচের দিকে খুব স্পিডেই ভেঙে পড়ছে। অনেকেই হ্যান্ডরেল ধরার চেষ্টা করেন।
একে অপরের ওপর গিয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় ট্রান্সপোর্ট অথরিটি অ্যাটাকের তরফে জানানো হয়েছে, প্রতিমাসেই স্টেশনের এসকালেগুলি পরীক্ষা করা হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications