ইউক্রেন সীমান্তে এখনও মোতায়েন রুশ সেনা, আমেরিকার দাবি ঘিরে নতুন করে বাড়ছে উত্তাপ

ইউক্রেন সীমান্তে এখনও মোতায়েন রুশ সেনা, আমেরিকার দাবি ঘিরে নতুন করে বাড়ছে উত্তাপ

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত চরমে পৌঁছে গিয়েছে। সেনা সরানোর কথা বলেও রাশিয়া কিন্তু এখনও ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন রেখেছে। এমনই দাবি করেছে আমেরিকা। এই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েেছ এই দুই দেশের মধ্যে। গত কয়েকদিন ধরেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তাতে আবার হস্তক্ষেপ করেছে আমেরিকা।

আমেরিকার দাবি ঘিরে নতুন করে বাড়ছে উত্তাপ

ইউক্রেনের উপর হামলা করলে ফল ভাল হবে না, রাশিয়াকে এমনই হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।থেমেও থামছে না উত্তেজনা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আমেরিকার মধ্যস্থতায় কিছুটা উত্তেজনা প্রশমিত হয়েছিল গত কয়েকদিন। রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে আনার কথা বলেছিল। কিন্তু গতকাল আবার আমেরিকা দাবি করেছে, এখনও ইউক্রেন সীমান্তে সেনা মোতােয়ন রেখেছে রাশিয়া। তাতে নতুন করে উত্তেজনা বেড়েছে। ইউক্রেন সীমান্তে ১ লক্ষ সেনা মোতায়েন করেছি রাশিয়া। তারসঙ্গে তৈরি হয়েছিল ফায়ার স্টেশনও। দুর্ধর্ষ যুদ্ধ সামগ্রি নিয়ে রাশিয়ান সেনারা প্রস্তুতি নিতে শুরু করেছিেলন ইউক্রেন সীমান্তে।

রাশিয়ার সঙ্গে এই নিয়ে আলোচনায় বসে আমেরিকা। টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে স্পষ্ট করে রাশিয়াকে ইউক্রেনের সীমান্ত থেকে সেনা সরানোর কথা বলেছে আমেরিকা। তারপরেই রাশিয়া দাবি করে তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়েছে। কিন্তু রাশিয়ার দাবি যে একেবারেই মিথ্যে সেটা ফাঁস করে দিয়েছে আমেরিকা। সেনা সারানো তো দূরের কথা উল্টে আরও ৭ হাজার সেনা ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে রাশিয়া। এই নিেয় জার্মান চ্যান্সেলর ওালাফ শুলৎজেরের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রাশিয়া পাল্টা ভিডিও প্রকাশ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে ক্রিমিয়া থেকে রুশ সেনা সরে যাচ্ছে। কিন্তু সেটা কতটা সত্যি সেনা নিয়ে প্রশ্ন তুেলছে আমেরিকা এবং ন্যাটো। হোয়াইট হাইসের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়া ভিডিও প্রকাশ করে সকের নজর অন্যদিকে ঘোরাতে চাইছে। আসলে আরও সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে তারা। ইউক্রেনের পক্ষ থেকেও দাবি করা হয়েছে রাশিয়া সেনা সরানোর দাবি করলেও তাঁদের কাছে এর কোনও প্রমাণ নেই।

ইউক্রেনের উপর হামলা হলে চরম মূ্ল্য চোকাতে হবে রীতিমত হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। জো বাইডেন পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেছিেলন। ইউক্রেনের উপর রাশিয়া হামলা করলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে পশ্চিমের সব দেশগুিল। রাশিয়াকে সতর্ক করে এমনই বার্তা দিয়েছে আমেরিকা। এদিকে এই উত্তেজনা পূর্ণ পরিস্থিতিতে ইউক্রেন থেকে নিজের দেশের নাগরিকদের ফিরে আসার বার্তা দিয়েছে একাধিক ইউরোপীয়ান এবং এশিয়ার দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+