মেয়েদের ধর্ষণ করে খুন করছে রাশিয়ার সেনা, দাবি ইউক্রেনের সাংসদের

মেয়েদের ধর্ষণ করে খুন করছে রাশিয়ার সেনা, দাবি ইউক্রেনের সাংসদের

ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলেনক সোমবার টুইটারে দাবি করেছেন যে রাশিয়ান সৈন্যরা ১০ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণ করেছে। মহিলাদের শরীরে ক্ষতবিক্ষত করেছে। অল্পবয়সী মেয়েদের যৌনাঙ্গে আঘাত করে খুন করা হচ্ছে। এবং তাদের শরীরে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে৷ লেসিয়া ভ্যাসিলেনক বলেছেন যে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনে লুটপাট, ধর্ষণ এবং মানুষকে হত্যা করছে এবং রাশিয়াকে, 'অনৈতিক অপরাধের দেশ' হিসাবে তুলে ধরছে।

মেয়েদের ধর্ষণ করে খুন করছে রাশিয়ার সেনা, দাবি ইউক্রেনের সাংসদের

টুইটে তিনি আরও লিখেছেন, রাশিয়ান সৈন্যরা লুটপাট, ধর্ষণ ও হত্যা করে। ১০ বছরের মেয়েদের যোনি ও মলদ্বারে আঘাত করছে। রাশিয়ার পুরুষ সৈনরাই ভয় তৈরির জন্য এরকমটা করেছে। অথচ এদের বড় করেছে রাশিয়ার মহিলারা/মায়েরা। রাশিয়ানরা অনৈতিক অপরাধীদের একটি জাতি। হিসেবে কুখ্যাত হচ্ছে৷ তিনি টুইটারে একটি ছবিও পোস্ট করে লিখেছেন, এটি একটি ধর্ষিত, নির্যাতিত ও নিহত মহিলার দেহ। ছবির সঙ্গেই পার্লামেন্ট সদস্য লেসিয়া ভ্যাসিলেনক লিখেছেন, আমি বাকরুদ্ধ। আমার মন রাগ, ভয় ও ঘৃণাতে পঙ্গু হয়ে গিয়েছে। সঙ্গেই তিনি টুইটে ইংরাজিতে হ্যাসট্যাগ ব্যবহার করেছেন, 'স্টপ পুতিন নাও' এবং 'স্টপ জেনোসাইড'।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে তারপর প্রায় দেড় মাস কেটে গিয়েছে৷ যুদ্ধে হাজার হাজার অসামরিক মানুষ ও সেনা প্রাণ হারিয়েছে এবং চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যদিও রাশিয়া গত সপ্তাহে ঘোষণা করেছে যে তারা রাজধানী কিয়েভের আশেপাশের অঞ্চলগুলি থেকে পিছু হটবে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে ফোকাস করবে৷ ইউক্রেনের দাবি রাশিয়ার সেনা যে পথ দিয়ে গিয়েছে সেখানেই ধ্বংসের চিহ্ন রেখে গিয়েছে। ইউক্রেনের বুচা শহরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশকিছু মৃতদেহ৷ ইউক্রেন রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

যদিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসে সম্পূর্ণ উল্টো লথা বলেছেন৷ তাঁর দাবি যুদ্ধ নয় বরং ইউক্রেনে আত্মরক্ষায় সেনা অভিযান করছে রাশিয়া। সম্প্রতি ভারতে এসে সের্গেই লাভরভ বলেন, ' ইউক্রেনে আমরা যুদ্ধ করছি না! বরং মস্কোর বিরুদ্ধে কিয়েভ কেন্দ্রিক যে আন্তর্জাতিক ষড়যন্ত্র তৈরি হয়েছে তার বিরুদ্ধে সেনা অপারেশন করছি মাত্র৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+