ভারতকে এস–৪০০ মিসাইল দিতে চলেছে রাশিয়া, আপত্তি আমেরিকার
ভারতকে এস–৪০০ মিসাইল দিতে চলেছে রাশিয়া, আপত্তি আমেরিকার
ভারতকে পূর্ব নির্ধারিত প্রতিশ্রুতি অনুযায়ী এস–৪০০ এয়ার মিসাইল সিস্টেম দেবে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এ কথা জানিয়েছেন। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে এস–৪০০ মিসাইল কিনতে রাজি হয়। তবে এই চুক্তির বিরুদ্ধেই ছিল আমেরিকা।

ভারত জানিয়েছে, চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করার জন্য এই অস্ত্রগুলির প্রয়োজন ছিল। ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে প্রেসিডেন্ট পুটিন সাংবাদিকদের বলেন, 'আমরা এখন এস–৪০০ দেওয়া নিয়ে উদ্বেগে রয়েছে, সবকিছুই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আমাদের ভারতীয় সহকর্মীরা কোনও কিছুর জন্য তাড়া দেয়নি, সবকিছু ঠিকঠাক চলছে।’ তিনি জানিয়েছেন, রাশিয়ান এস–৪০০ মিসাইলের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট পুটিন দুই দেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও পর্যালোচনা করেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানা গিয়েছে, ১১তম ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় সিদ্ধান্ত নেয় যে দ্বিপাক্ষিক আঞ্চলিক ফোরাম আগামী বছর গঠন করা হবে রাশিয়ার প্রদেশে ও ভারতে। যাতে বাণিজ্য স্তরে আঞ্চলিক প্রতিবন্ধকতাগুলি সহজে অতিক্রম করা যায়। ২০২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য ইতিমধ্যেই দুই দেশ ২৫ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়ে ফেলেছে।
বৃহস্পতিবারের বৈঠক নিয়ে চলতি বছরে পুতিনের সঙ্গে মোদীর চার বার বৈঠক হল। প্রধানমন্ত্রীর কথায়, 'ঘনঘন দেখা হওয়ার ফলে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়েছে। রাশিয়ার বিজয় উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। সানন্দে অপেক্ষা করছি, আবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ হবে।’ রাশিয়ান ভাষায় মোদীর টুইট, 'বাণিজ্য, নিরাপত্তা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দু’দেশ ব্যাপক হারে সহযোগিতার পথে রয়েছে।’ পুতিনের কথায়, 'এ বছরে এটা আমাদের চতুর্থ বৈঠক। আমরা বেশ কিছু বড় আকারের দ্বিপাক্ষিক প্রকল্প বাস্তবায়িত করছি। কারিগরি সহযোগিতাও বাড়ানো হচ্ছে।’












Click it and Unblock the Notifications