রুশ সম্পত্তি বাজেয়াপ্ত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কড়া হুঁশিয়ারি রাশিয়ার

আমেরিকার সঙ্গে সমস্ত ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল রাশিয়া। শনিবার মস্কোর তরফে জানানো হয়েছে, রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করলে আমেরিকার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করা হবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে আমেরিকা একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। একাধিক রুশ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার জেরে আমেরিকায় ওই রুশ ব্যক্তিদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি রাশিয়ার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে মস্কো কোন সম্পত্তির কথা বলছে, তা এখনও পরিষ্কার নয়।

কড়া হুঁশিয়ারি রাশিয়ার

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠায় রাশিয়া। রুশ প্রশাসনের তরফে বিশেষ সামরিক অভিযানের কথা উল্লেখ করা হয়। রাশিয়ার এই সামরিক অভিযানের পর থেকে পশ্চিমি একাধিক দেশের পাশাপাশি আমেরিকা রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে। যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। আমেরিকা রুশ প্রেসিডেন্টের দুই মেয়ে, রুশ বিদেশমন্ত্রী, তাঁর মেয়ে ও সামরিক বিভাগের একাধিক আধিকারিকের ওপর নিষেধাজ্ঞা করে। পাশাপাশি একাধিক শিল্পপতির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকেই আমেরিকা ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে থাকে।

একাধিক নিষেধাজ্ঞার পরেই যখন রাশিয়া ইউক্রেনে অভিযান অব্যাহত রাখে, পশ্চিমি দেশগুলো কঠোর সিদ্ধান্ত নেয়। তারা রুশ সোনা ও বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করতে থাকে। পশ্চিমি দেশগুলোর এই সিদ্ধান্তের জেরে আর্থিক দিক থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাশিয়া। মস্কো বিশ্বে সব থেকে বেশি পরিমাণ সোনা রফতানি করে। এরফলে রাশিয়ার বৈদশিক মুদ্রার ভাণ্ডার দ্রুত কমে যেতে থাকে। সামরিক অভিযানে রাশিয়ার যা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ছিল, তা বর্তমানে অর্ধেক হয়ে গিয়েছে। রাশিয়ার আর্থিক সঙ্কট ক্রমেই প্রকট হতে শুরু করে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ অভিযানের আগে রাশিয়ায় বৈদিশ মুদ্রার ভাণ্ডারে প্রায় ৬৪০ বিলিয়ন মার্কিন ডলার ছিল। পশ্চিমি বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে, রাশিয়ার কাছ থেকে বাজেয়াপ্ত অর্থ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে।

জো বাইডেনের প্রশাসনের তরফে জানানো হয়েছে, আমেরিকা ও ইউরোপের মিত্র শক্তিরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কযুক্ত ধনী ব্যক্তিদের ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সম্পদের তালিকায় ইয়ট, হেলিকপ্টার, রিয়েল এস্টেট ও একাধিক শিল্প রয়েছে। জানা গিয়েছে, আমেরিকা কঠোরভাবে এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যার ফলে আমেরিকার সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ওয়াকিবহল সতর্ক করেছিল। যদিও মার্কিন কংগ্রেস এই বিষয়ে কর্ণপাত করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+