রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলার ঘটনাতে নিরাপদে রয়েছে ভারতীয় ছাত্ররা! উদ্বেগ কাটিয়ে জানাল হাইকমিশন
রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা। মৃত আট পড়ুয়া। আহত বহু ছাত্র-ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে এই ঘটনার পরেই তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই বিশ্ববিদ্যালয়টিতে বহু ভারতীয় পড়ুয়া পড়াশুনা করে। মেডিক
রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা। মৃত আট পড়ুয়া। আহত বহু ছাত্র-ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে এই ঘটনার পরেই তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই বিশ্ববিদ্যালয়টিতে বহু ভারতীয় পড়ুয়া পড়াশুনা করে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হওয়াতে বহু ভারতীয় সেখানে পড়াশুনা করে।

স্বভাবতই উদ্বেগ ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনার পরেই ভারতীয় দূতাবাসের তরফে বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপরেই দূতাবাসের তরফে টুইট করে সবাইকে আশ্বস্ত করা হয়েছে। যেখানে ভারতীয় সমস্ত পড়ুয়ারা সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, পার্ম বিশ্ববিদ্যালয়ে এহেন হামলার ঘটনাতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
পাশপাশি দুঃখপ্রকাশও করা হয়েছে।
অন্যদিকে ভারতীয় হাই কমিশনের তরফে আরও একটি টুইটে মৃত পড়ুয়াদের পরিবারে প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি বন্দুকবাজের এই হামলাতে যারা আহত তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে ভারতের তরফে।
অন্যদিকে ভারতীয়দের আশ্বস্ত করে রাশিয়াতে থাকা হাই কমিশন জানিয়েছে, ঘটনার পর থেকে প্রতি মুহূর্তে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। শুধু তাই নয়, ওই বিশ্ববিদ্যালয়ে থাকা ভারতীয় ছাত্রদের প্রতিনিধি কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। সবাই ভালো এবং সুস্থ আছে বলে জানিয়েছে হাই কমিশন। ফলে চিন্তার কিছু নেই বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার অন্যতম বড় বিশ্ববিদ্যালয় পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়। যেটি কিনা পার্ম করাই রিজিয়নে অবস্থিত। অন্যদিনের মতোই সোমবার সকাল থেকে পড়ুয়ারা আসতে শুরু করে বিশ্ববিদ্যালয়ে। আর সেই সময়কেই বেছে নেয় বন্দুকবাজরা। বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে ঢুকে হঠাত করেই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে একদল বন্দুকবাজ।
হঠাত করেই এই হামলা চালানো হয়। এলোপাথাড়ি গুলিতে বহু পড়ুয়া আহত বলে।
তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বন্দুকবাজের হামলাতে আটজন পড়ুয়ার মৃত্যুর খবর জানানো হয়। আহত বহু। ফলে মৃতের সঙ্ঘ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ওই বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশুনা করা ভারতীয় ছাত্রদের নিয়েও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
যদিও হাইকমিশনের হস্তক্ষেপে কাটে সমস্ত উদ্বেগ। বলা প্রয়োজন, এই বিশ্ববিদ্যালয়টি মস্কো থেকে ১৩০০ কিমি দূরে অবস্থিত। ঘটনার পর গোটা রাশিয়া জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে এই ঘটনা নাশকতা নাকি সাধারণ অন্দুকবাজের হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে রাশিয়ান পুলিশ। হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা।












Click it and Unblock the Notifications