রাশিয়া ইউক্রেন সংঘাত: যুদ্ধ ঘোষণার পর প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ কী বার্তা দিয়েছিলেন

রাশিয়া ইউক্রেন সংঘাত: যুদ্ধ ঘোষণার পর প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ কী বার্তা দিয়েছিলেন

আগেই আশঙ্কা করা হয়েছিল, আর আজ তাই সত্যি হল। সকাল হতেই ইউক্রেনবাসীর জন্য কালো মেঘ ঘনিয়ে এল। শুরু হল গুলির বর্ষণ। রাশিয়ার দাপটে বাসিন্দা পালিয়ে যাচ্ছে,আশ্রয় নিতে চাইছে নিরাপদ স্থানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর এই ঘটনার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, যারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তাঁরা কিন্তু টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগ দিতে পারে। ইউক্রেন তার নিজস্ব প্রতিরক্ষামূলক ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি কিন্তু ইউক্রেনের বাসিন্দাদের শান্ত থাকার বার্তা দিয়েছেন।

টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগদান

টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগদান

টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্স মানে সশস্ত্র সামরিক রিজার্ভ সেনাবাহিনী। এর অর্থ হল সামরিক ও বেসামরিক কাযকলাপগুলি ধারণ করা। যদি কোথাও যুদ্ধ লাগে আর সেখানে যদি জনবলের প্রয়োজন হয় তাহলে কিন্তু সামরিক বাহিনীতে তাঁরা প্রধান ভূমিকা পালন করে। যদি কেউ হাতে অস্ত্র তুলে প্রস্তুত ও বা সক্ষম হন তাঁরা এই টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগ দিতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

রুশ প্রসিডেন্ট কী বললেন

রুশ প্রসিডেন্ট কী বললেন

কিন্তু সে কথা গ্রাহ্যই করেনি রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাজধানী কিইভ ও খারকিভ অঞ্চলে গোলা গুলি চলেছে। এই আক্রমণের ঘটনা ঘটার আগে প্রসিডেন্ট একটি বক্তব্যয়ে বলেছিলেন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কিন্তু অনিবার্য, এটা হবেই। আগেই কিন্তু ইউক্রেনের দুটি গ্রামের রাশিয়া দখল করেছে।

 সংঘাত নিয়ে কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

সংঘাত নিয়ে কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু এমন আদেশের তীব্র নিন্দা করেছেন। আর রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে ন্যাটো মিত্রদের সঙ্গে সমন্বয় সাধন করবেন।

 পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার মত কী

পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার মত কী

কঠিন পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিইভের বাসিন্দারা পালিয়ে যাচ্ছে। আবার অনেকে অন্য স্থানে আশ্রয় নিচ্ছে। যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছিলেন এই যুদ্ধে কিন্তু ইউক্রেন জিতবেই।

প্রেসিডেন্ট জেলেনস্কি কী বার্তা দিলেন বাসিন্দাদের

প্রেসিডেন্ট জেলেনস্কি কী বার্তা দিলেন বাসিন্দাদের

প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেন নাগরিকবৃন্দদের উদ্দেশ্যে বলেন ‘আপনারা নিজের শহর ও বাড়িকে রক্ষা করুন।‘ স্বাধীনতা কিন্তু সবার ওপর। নাৎসি জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় আক্রমণ করেছিল। ঠিক তেমনই আমরা রাশিয়ার দ্বারা এখন আক্রান্ত হচ্ছি। তিনি এও জানান, আগেই তিনি আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আহ্বান জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+