Russia Ukraine War: রাশিয়া নিয়ে 'ব্যতিক্রমী' ভারত! মোদী সরকারের 'নড়বড়ে' অবস্থানে কটাক্ষ বাইডেনের

একমাত্র আলোচনার মাধ্যমেই মিটতে পারে রাশিয়া-ইউক্রেনের মধ্যে সংকট (russia ukraine crisis)। রাশিয়ার ইউক্রেন আক্রমণের (russia ukraine war) পর থেকে আন্তর্জাতিক মঞ্চে এমনটাই বলে আসছে ভারত (India)। কিন্তু ভারতের এই অবস্থানে ম

একমাত্র আলোচনার মাধ্যমেই মিটতে পারে রাশিয়া-ইউক্রেনের মধ্যে সংকট (russia ukraine crisis)। রাশিয়ার ইউক্রেন আক্রমণের (russia ukraine war) পর থেকে আন্তর্জাতিক মঞ্চে এমনটাই বলে আসছে ভারত (India)। কিন্তু ভারতের এই অবস্থানে মোটেই সন্তুষ্ট নয় আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার জন্য ভারতের ওপরে চাপ দিলেও, তা শোনেনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। যা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ আমেরিকা (USA) তথা সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন (joe biden)। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ভারতের মোদী (Narendra Modi) সরকারের অবস্থান নড়বড়ে বলে মন্তব্য করেছেন তিনি।

পুতিনের বিরুদ্ধে জোটের প্রশংসা

পুতিনের বিরুদ্ধে জোটের প্রশংসা

আমেরিকার উদ্দেশ্য রাশিয়া এবং সেখানকার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে দেশগুলিকে ঐক্যবদ্ধ করা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবসময় আমেরিকার পাশে দাঁড়ানো দেশগুলি, ন্যাটোর সদস্য এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ এবং এশিয়ার দেশগুলি, যারা পুতিনের বিরুদ্ধে সরব হয়েছে, তাদের প্রশংসা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, সারা বিশ্বে পুতিনের বিরুদ্ধে যাওয়া দেশগুলি ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধকে সমর্থন করেছে। এবং সেখানে উচ্চ প্রযুক্তির পণ্য পাঠানো বন্ধ করে দিয়েছে।

রাশিয়া নিয়ে মধ্যপন্থা ভারতের

রাশিয়া নিয়ে মধ্যপন্থা ভারতের

এদিকে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া নিয়ে মধ্যপন্থা নিয়েছে ভারত। তারা রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেনি আন্তর্জাতিক মঞ্চে। রাষ্ট্রসংঘে মস্কোর বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। যার ফল তারা হাতে নাতে পেয়েছে। কমদামে রাশিয়া থেকে তেল আমদানির প্রস্তাবও গ্রহণ করেছে মোদীর দেশ। যা কোয়ার গ্রুপে থাকা ভারতের অবস্থান অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার অবস্থানের থেকে আলাদা।
ওয়াশিংটনে আমেরিকার ব্যবসায়িক গোষ্ঠীগুলির সঙ্গে বৈঠকে বাইডেন বলেছেন, ন্যাটো ঐক্যবদ্ধ রয়েছে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও জোটের কথা তিনি বলেছেন।

ভারতের অবস্থান নড়বড়ে

ভারতের অবস্থান নড়বড়ে

জো বাইডেন বলেছেন কোয়াডে ভারতের অবস্থান ব্যতিক্রম। অনেকটা নড়বড়ে বলেছেন বাইডেন। তবে সেখানে জাপান এবং অস্ট্রেলিয়া যেভাবে পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে বলছে, তাতে তিনি খুশি বলেও জানিয়েছেন।
বাইডেন বলেছেন, পুতিন ন্যাটো জোটে ভাঙন ধরানোর চেষ্টা করেছেন। কিন্তু তা পারেননি, বরং ন্যাটো আগের থেকে শক্তিশালী বলেও মন্তব্য করেছেন বাইজেন। ন্যাটো ইতিহাসে যেমন ছিন, বর্তমানেও তাই রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক, রয়েছে তেল নিয়ে চিন্তাও

রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক, রয়েছে তেল নিয়ে চিন্তাও

একদিকে ভারতের সঙ্গে রাশিয়ার পুরনো সম্পর্ক অন্য দিকে দেশের জ্বালানি তেল নিয়ে চিন্তা রয়েছে। ভারতে জ্বালানি তেলের ৮৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। আর রাশিয়া থেকে ভারত তেল আমদানি করে চাহিদার এক শতাংশেরও কম। পশ্চিমী দেশগুলি রাশিয়াকে আলাদা করতে চাইলেও, ভারতের তেল সংস্থাগুলি রাশিয়া থেকে কমদমে তাল আমদানি করছে। সেখানেই স্বার্থের সংঘাত বাইডেন প্রশাসনের সঙ্গে ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+