Russia-Ukraine War: ১১ মেয়র অপহৃত! রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রীর
রবিবার রাশিয়া-ইউক্রেনের (Russia Ukraine) যুদ্ধের ৩৯ তম দিন। এই দিনেই ইউক্রেনের অভিযোগ তাদের ১১ জন মেয়রকে (mayor) রাশিয়ার বাহিনী অপহরণ (abduction) করেছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক টেলিগ্রাম অ্যাকাউন্টে প
রবিবার রাশিয়া-ইউক্রেনের (Russia Ukraine) যুদ্ধের ৩৯ তম দিন। এই দিনেই ইউক্রেনের অভিযোগ তাদের ১১ জন মেয়রকে (mayor) রাশিয়ার বাহিনী অপহরণ (abduction) করেছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় বলেছেন, কিয়েভ ছাড়াও খারকিভ, খেরসন, জাপরিঝিয়া, মাইকোলাইভ, ডোনেটস্ক-সহ ১১ টি এলাকার মেয়রকে অপহরণ করা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী বলেছেন, বিষয়টি সম্পর্কে তারা আন্তর্জাতিক রেডক্রস ছাড়াও রাষ্ট্রসংঘকে জানিয়েছেন। অসামরিক লোকজনের নিখোঁজ সম্পর্কে তাঁদেরকে জানানো হয়েছে। যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদেরকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থার সাহায্য চাওয়া হয়েছে।

আনুগত্য পরিবর্তন
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, কিয়েভের পশ্চিমনে মতিজিন গ্রামের প্রধান ওলগা সুখেনকো এবং তাঁর স্বামী রাশিয়ার হাতে বন্দি অবস্থায় মারা গিয়েছেন। অন্যদিকে, লুহাঙ্কসের গভর্নর দাবি করেছেন ইউক্রেনের চারটি শহর রুবিঝনে, মিলভ, মার্কিভকা এবং স্ট্যানিটসিয়া লুহানস্কার মেয়ররা আনুগত্য পরিবর্তন করে রাশিয়ার হয়ে কাজ করছেন। সেখানকার সংবাদ মাধ্যমে এমনটাই খবর প্রকাশিত হয়েছে।

রাশিয়া আক্রমণ চালিয়ে যাচ্ছে
এদিন রবিবার যুদ্ধের ৩৯ তম দিন। রাশিয়ার বাহিনী এদিন বলেছে, তারা কৌশলগত ওডেসার কৃষ্ণসাগর এলাকায় রেল প্রক্রিয়াকরণ প্ল্যান্ট এবং জ্বালানির ডিপোতে বোমা বর্ষণ করেছে। অন্যদিকে খারকিভের গভর্নর বলেছেন, রুশ সেনাবাহিনী উত্তর পূর্ব ইউক্রেনে গোলাবর্ষণ জারি রেখেছে। ২৪ ঘন্টায় খারকিভ এবং তার সংল্গন এলাকায় অন্তত ২০ বারের বেশি হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী।

ফের আলোচনায় বসতে চলেছে দুপক্ষ
ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রধান মধ্যস্থতাকারী জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন ফের ভিডিও-র মাধ্যমে আলোচনা শুরু করবে। তিনি বলেছেন, কিয়েভ নিজের অবস্থানে আরও বাস্তবাদী হয়েছে। অন্যদিকে ইউক্রেনের এক শীর্ষ আধিকারিক বলেছেন, রাশিয়ার বাহিনী কিয়েভ থেকে সরে যাওয়ার পরে তাদের অপরাধের বিষয়টি আরও প্রকাশ্যে এসেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে সেদেশে গণহত্যার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, পুরো জাতি এবং জনগণকে নির্মুলকরার লক্ষ্যে নেমেছে রাশিয়া। ইউক্রেনের বিদেশমন্ত্রী জি সেভেনভুক্ত দেশগুলির কাছে রাশিয়ার ওপরে বিধিনিষেধ আরোপের দাবি করেছেন।
এরই মধ্যে যাঁরা ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরে আসতে শুরু করেছেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ভারত তার অবস্থানে অবিচল থাকবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রসঙ্গ ভারতকে তার অবস্থান পরিবর্তনের জন্য চাপ দিয়ে চলেছে আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলি। এছাড়াও রাশিয়ার থেকে কমদামে তেল সংগ্রহ করা নিয়ে পশ্চিমী দেশগুলি ভারতকে সতর্ক করেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications