Kyiv-থেকে ৫০ কিমি দূরে রাশিয়ান ফোর্স! এক হাজার রুশ সেনাকে খতমের দাবি ইউক্রেনের
একেবারে শেষ রক্তবিন্দু দিয়ে রাশিয়াকে ঠেকানোর চেষ্টা করছে ইউক্রেন। প্রথমদিনের যুদ্ধেই রাশিয়ার ৫০ সেনাকে মারার দাবি করা হয় ইউক্রেনের তরফে। শুধু তাই নয়, রাশিয়ার একাধিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস করে দেওয়ারও দাব
ভয়ঙ্কর যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে! একেবারে শেষ রক্তবিন্দু দিয়ে রাশিয়াকে ঠেকানোর চেষ্টা করছে ইউক্রেন। প্রথমদিনের যুদ্ধেই রাশিয়ার ৫০ সেনাকে মারার দাবি করা হয় ইউক্রেনের তরফে। শুধু তাই নয়, রাশিয়ার একাধিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস করে দেওয়ারও দাবি করা হয়।

এই অবস্থায় আজ শুক্রবার চাঞ্চল্যকর দাবি করলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, ভয়ঙ্কর যুদ্ধে এখনও পর্যন্ত রাশিয়ার এক হাজার সেনার মৃত্যু হয়েছে।
এই পরিমান সেনাকে খোয়াতে হয়নি
অন্যদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রকের দাবি, রাশিয়া তৈরি হওয়ার পর থেকে কোনও যুদ্ধেই রাশিয়া তাঁদের এই পরিমান সেনাকে খোয়াতে হয়নি। তবে ইউক্রেনের তরফে এহেন দাবি করা হলেও এখনও পর্যন্ত এই বিষয়ে রাশিয়ার তরফে কোনও বক্তব্য দেওয়া হয়নি।
তবে জানা যাচ্ছে, ইউক্রেনের রাজধাকি কিয়েভকে চার পাশ থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার বাহিনী। বেশ কিছু দুরেই নাকি রাশিয়ান ফোর্সের ট্যাঙ্ক সহ একাধিক সামরিক সরঞ্জাম দেখা যাচ্ছে।
৫০ কিমি দূরে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ান ফোর্স
যদিও এই বিষয়ে একটি টুইট করা হয়েছে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রকের তরফে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ওই টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, কিভ থেকে ৫০ কিমি দূরে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ান ফোর্স। যদিও বেশ কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, ইউক্রেনের রাজধানীর বাইরে স্ট্রেটেজিক ভাবে একটি বিমানবন্দরকে রুশ সেনা তাঁদের হেফাজতে নিয়ে নিয়েছে।
Kyiv-এর সম্পর্ক পশ্চিমী দেশগুলির থেকে রাশিয়ান ফোর্স বিচ্ছিন করে দিয়েছে বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে প্রবল চাপের মুখে ইউক্রেন সরকার। তবে জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট আন্ডার গ্রাউন্ডে রয়েছেন।
কার্গো বিমান এখানে নামাতে পারা যাবে
Hostomel Airport- এ একটি লম্বা রানওয়ে রয়েছে। যে কোনও সময়ে এটি ব্যবহার করে হারকিউলিস বিমান কিংবা কার্গো বিমান এখানে নামাতে পারা যাবে। শুধু তাই নয়, এই বিমানবন্দর রাশিয়ার কব্জায় থাকলে খুব সহজেই রাশিয়ান ফোর্স ইউক্রেনে পাঠাতে সাহায্য পাওয়া যাবে। এমনকি কিভের বিমানবন্দরের উপরেও নজর রাখা যাবে। Hostomel Airport-কিভ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে রয়েছে। ফলত এই বিমানবন্দর সবদিকে থেকেই গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে।
বন্দুক তুলে দিয়েছে ইউক্রেনের সরকার
অন্যদিকে বিবিসির প্রতিবেদন জানাচ্ছে, এই অবস্থায় কিয়েভকে বাঁচাতে সে দেশের স্বেচ্ছাসেবক সহ সাধারণ নাগরিকের হাতে বন্দুক তুলে দিয়েছে ইউক্রেনের সরকার। তাঁদের রাজধানীকে বাঁচানোর জন্যে শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications