Russia-Ukraine Crisis: রুশ বাহিনীকে আটকাতে ট্যাঙ্কে উঠে ইউক্রেনের জনগণের লড়াই দেখে শিউড়ে উঠছে বিশ্ব

ট্যাঙ্কে উঠে ইউক্রেনের লড়াই

দেখতে দেখতে সপ্তাহ ঘুরতে চলল জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের সম্মুখ সমর। সেখানে একের পর এক গোলাবর্ষণ করে চলেছে ভ্লাদিমির পুতিনের রুশ সেনা। এমনকি হাই এলার্টে রয়েছে রাশিয়ান পরমানু বাহিনীও। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে ইউক্রেনীয়রা। দেশকে বাঁচাতে নিজের জীবনকে তোয়াক্কা না করে লড়াই চালিয়ে যাচ্ছেন রুশ সেনার বিরুদ্ধে। খালি হাতে রুশ সেনাবাহিনীকে আটকাতে তারা নেমে পড়েছে দেশের বিভিন্ন শহরে। আর এইসব ছবি এখন স্যোশাল মিডিয়ায় দৌলতে গোটা বিশ্বে ভাইরাল। রাশিয়ার আগ্রাসন নীতির বিরোধিতা করছে প্রায় সকল দেশই। আর সেখানেই ইউক্রেনে নিজেদের বিজয় পতাকা ওড়াতে মরিয়া হয়ে উঠেছে পুতিন বাহিনী। তবে এইসবের মাঝেই সামনে এসেছে ইউক্রেনের সাধারণ মানুষের হার না মানার লড়াইয়ের ছবি। যেখানে রাশিয়ার সেনাবাহিনীর কাছে এক চুল মাটি ছাড়তে নারাজ সেই দেশের সকল মানুষ।

সপ্তম দিনে মহারণ

সপ্তম দিনে মহারণ

রাশিয়ার সামরিক ট্যাঙ্কের ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের সপ্তম দিনে সেই ছবি দেখা গেল। যদিও এই ছবি আগেও দেখা গিয়েছিল ইউক্রেনে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করার পর, ইউক্রেনীয়রা নিজের দেশ রক্ষা করতে লড়াই চালিয়ে যাচ্ছেন। এমনকি ট্যাঙ্কের উপর উঠে তার গতি আটকানোর চেষ্টা করছেন ইউক্রেনের সেনা সহ সাধারণ নাগরিকরা। প্রসঙ্গত, যেমন করেই হোক রাশিয়াকে ঠেকাতে এই মুহূর্তে হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনের সাধারণ নাগরিকরাও। আর সেখানেই চোখে এল এরকম ছবি।

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্ককে আটকাতে তার ওপর উঠে পড়েছেন ইউক্রেনীয়রা। বাখম্যাক শহরে ছবিটি করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৪০ কিলোমিটারের রুশ সাঁজোয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে গিয়েছে বলে উপগ্রহ চিত্রের ছবি আর মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি নিয়ে বিশ্বজুড়ে চুরান্ত শোরগোল চলছে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই। আর তার উপর এদিনের এই ছবি পুনরায় নাড়িয়ে দিয়েছে পৃথিবীর সংবেদনশীল সমাজের মনকে।

ভিসেগ্রাদের টুইট

ভিসেগ্রাদের টুইট

প্রখ্যাত সংবাদ সংস্থা 'ভিসেগ্রাদ' টুইট করে জানিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সপ্তম দিনের কথা। সেই সঙ্গে তাদের অফিশিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করেছে তারা। সেখানেই দেখা গিয়েছে রুশ সেনাবাহিনীকে আটকাতে চেরনহিভ অঞ্চলের বাখম্যাক শহরে চূড়ান্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন ইউক্রেনীয় নাগরিকরা।

রাশিয়ার দখলে

রাশিয়ার দখলে

অন্যদিকে জানা গিয়েছে, রাশিয়ান বাহিনী দক্ষিণ ইউক্রেনের একটি শহর খেরসন দখল করেছে। অবশ্য এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনের এই বিষয়ে কোনও মন্তব্য সামনে আসেনি। আদৌ এই দখলদারির ঘটনা কতটা প্রাসঙ্গিক তা নিয়েও দ্বিমত প্রকাশ করছেন ওয়াকিবহাল মহল। কিন্তু তাও যেভাবে এগোচ্ছে রাশিয়ার বাহিনী তাতে যে খুব একটা শান্তির মুডে আছে তারা সে কথা একেবারেই বলা যায়না। কিন্তু রাশিয়াকে আটকানোর মতো পরিস্থিতি ইউক্রেনের হয়ত এই মুহূর্তে নেই। তবে তা বলে দেশের প্রতি ভালোবাসা কি কম হবে! সেটা কখনওই নয়। বরং দেশপ্রেমের জন্য নিজেদের জীবনের বাজি রেখেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+